ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর ৫ গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।








