চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’র সিকুয়েল প্রসঙ্গে যা বললেন নির্মাতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 20, এপ্রিল 2024
in বিনোদন
A A
দুজন তরুণী একসঙ্গে বসে আছেন, পেছনে আলো ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর ‘অ্যানিমেল’ এর ব্লকবাস্টার সফলতার পর সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানা গিয়েছিল, আসন্ন ছবিটির নাম হবে ‘অ্যানিমেল পার্ক’। কিন্তু কেমন হবে ‘অ্যানিমেল পার্ক’ আর কবে নাগাদ ই বা আসবে ছবিটি সেটি ঘিরেই চলছে এখন নানান জল্পনা কল্পনা।

সম্প্রতি ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘অ্যানিমেল পার্ক’ সম্পর্কে মুখ খুলেন। তিনি জানান, ‘অ্যানিমেল পার্ক’ তার প্রথম পর্বের তুলনায় আরো বেশি ভয়ংকর, হিংস্র ও ডার্ক হবে। সেই সঙ্গে সবাইকে অবাক করে ‘অ্যানিমেল পার্ক’ এ হাজির হবে দুই রণবীর। অর্থাৎ রণবীর কাপুরকে দৈত চরিত্রে দেখা যাবে। একজন থাকবেন নায়কের ভূমিকায়, অন্যজন থাকবেন খলনায়ক! এবং দুই জনই হিংস্র রূপে পর্দায় ধরা দেবেন।

এর আগে ‘অ্যানিমেল পার্ক’ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘এক বা দুটি দৃশ্য ইতিমধ্যেই প্রস্তুত। পরিচালকের বর্ণনা করা চিত্রনাট্য খুবই উত্তেজনাপূর্ণ। এখন প্রথম পার্টের সাফল্যের কারণে এর সিক্যুয়েল নির্মাণে আত্মবিশ্বাসও রয়েছে তার। তবে আসন্ন সিকুয়েলটি আরও ভয়ংকর হতে পারে। কেননা প্রথম কিস্তির তুলনায় দ্বিতীয় কিস্তিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরো বেশি থাকবে।’

এদিকে ইতোমধ্যেই ‘অ্যানিমেল পার্ক’র স্ক্রিপ্ট প্রস্তুত বলে সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছেন সিনেমা সাথে সংশ্লিষ্ট একটি সূত্র। কেননা, ‘অ্যানিমেল’ নির্মাণের সময়ই এর পরের চিত্রনাট্য অনেকটাই প্রস্তুত করে রেখেছিলেন এর নির্মাতা। সে হিসেবে ২০২৫ সালেই শুরু হয়ে যাবে  ‘অ্যানিমেল’র সিকুয়েল ‘অ্যানিমেল পার্ক’ এর শুটিং এবং ২০২৬ নাগাদ মুক্তি পেতে পারে বলে আশাবাদী নির্মাতা।- বলিউড লাইফ 

Tags: অ্যানিমেলঅ্যানিমেল পার্করণবীর কাপুরসন্দীপ রেড্ডি ভাঙ্গা
Previous Post

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশ

Next Post

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা

Next Post
শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা

ফলন সংগ্রহের জন্য চাষাবাদে ঝুঁকিপূর্ণ কফি গাছের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমতল ভূমিতে সম্ভাবনাময় কফি চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT