চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ইন্টারনেট সেবা ব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 20, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাবমেরিন ক্যাবল কেবল ডাম্পে ডুবন্ত অবস্থায়, সমুদ্রের নিচে প্রযুক্তি সংযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটাস্থ এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলটির সংযোগ সিঙ্গাপুর প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হওয়ায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

শনিবার ২০ এপ্রিল কোম্পানির চালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক সাইদুর রহমান এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ-৫ সিঙ্গাপুর হতে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্নহয়ে যায় এবং উক্ত ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সকল ট্রাফিক বর্তমানে বন্ধ আছে।

এসময় আরও বলা হয়, এসএমডব্লিউ-৫ কনসোর্টিয়ামের মাধ্যমে ক্যাবলটি মেরামত করে দ্রুত পুন:সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে অবস্থিত এসএমডব্লিউ-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে এবং এসএমডব্লিউ-৫’র বিচ্ছিন্নকৃত উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ এসএমডব্লিউ-৪ ক্যাবলে শিফটিং করা হচ্ছে। তবে এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের নিকট বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ জানান।

Tags: ইন্টারনেটসেমি লিড
Previous Post

তাপপ্রবাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল

Next Post

আচরণবিধি লঙ্ঘনে জরিমানার কবলে ডেভিড-পোলার্ড

Next Post
বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আচরণবিধি লঙ্ঘনে জরিমানার কবলে ডেভিড-পোলার্ড

শহরের আকাশে সূর্যাস্তের সময় skyline দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তলিয়ে যাচ্ছে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT