চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসী পাচার: আলবেনিয়ায় আটক ২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 19, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
আটক অভিবাসী পাচারকারীরা সীমান্তে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসী পাচারে জড়িত সন্দেহে দুটি মানবপাচারকারী নেটওয়ার্কের কার্যক্রম ভেঙে দিয়েছে আলবেনিয়া। এ ঘটনায় মোট ২৪ জনকে আটক করার তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অভিবাসনভিত্তিক ওয়েবসাইট ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, আলবেনিয়ার বিশেষ কার্যালয়ের (স্পাক) বরাত দিয়ে ইটালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, বাংলাদেশ থেকে অভিবাসীদের ইইউর বিভিন্ন দেশে পাচারে জড়িত সন্দেহে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৩ বছর বয়সী এক ইতালীয় নাগরিককে আলবেনিয়ার ভ্যালোনা শহর থেকে আটক করা হয়েছে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, চক্রটি অভিবাসীদের বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে সাহায্য করত। এরপর সেখান থেকে কাজের ভিসায় আলবেনিয়ায় নিয়ে আসত। তিরানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে অভিবাসীদের সহায়তা করতে সীমান্ত পুলিশের বেশ কিছু কর্মকর্তাকেও হাত করেছিল অপরাধী চক্রটি। পুলিশ কর্মকর্তাদের মধ্যে চার সদস্যকেও আটক করা হয়েছে।

এছাড়া দুই অপরাধী সংগঠনের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা অস্ত্র, জাল নথি এবং নগদ প্রায় ১০ লাখ ইউরো জব্দ করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সংগঠিত অপরাধের বিরুদ্ধে কর্মরত আলবেনিয়ার বিশেষ দপ্তর (স্পাক) এই চক্র দুটির বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ সাপেক্ষে তদন্ত শুরু করে।

স্পাকের তদন্তকারীরা বলেন,আলবেনিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত আইন কাজে লাগিয়ে একটি অপরাধমূলক গোষ্ঠী সংগঠিত করেছিল অভিযুুক্তরা। এভাবে তারা মোট ২৫৩ জন বাংলাদেশিকে মধ্যপ্রাচ্য হয়ে ডি ক্যাটাগরির কাজের ভিসায় আলবেনিয়ায় আসতে সহায়তা করে। এছাড়া ইরান ও পাকিস্তানের নাগরিকদেরও টার্গেট করেছিল তারা।

অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার ইউরোর নিয়ে তাদের বাংলাদেশ থেকে ইউরোপে অনিয়মিত পথে নিয়ে আসত অপরাধী চক্রটি। এই চক্রের বেশ কিছু সদস্যকে তিরানা বিমানবন্দরে নিয়োগ করা হয়েছিল। সেখানে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অভিবাসীদের স্বাগত জানিয়ে অভিবাসীদের কসোভো সীমান্তে নিয়ে যাওয়া হতো।

ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আলবেনিয়া কর্তৃপক্ষ নয় হাজার অনিয়মিত অভিবাসী শনাক্ত করেছিল।

Tags: অভিবাসীআলবেনিয়াইইউ
Previous Post

ভারতের লোকসভা নির্বাচন শুরু

Next Post

ইরানে ইসরায়েলের হামলা শুরু

Next Post
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে ইসরায়েলের হামলা শুরু

বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা ক্লাসে গল্প ও প্রবন্ধ নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৪ জেলায় স্কুল শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশিত হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT