চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদের কিনারা থেকে ফিরে সম্ভাবনা জাগিয়েও হারলো পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 পূর্বাহ্ন 19, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল উল্লাসে ভাসছে, খেলার মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহালিতে সূর্যকুমার যাদবের দুর্দান্ত পারফর্ম্যান্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুইশ রানের কাছাকাছি স্কোর গড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রানতাড়ায় নেমে ১৪ রানে চার ব্যাটারকে হারিয়ে খাদের কিনারায় পৌঁছেছিল পাঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ঝলকে জয়ের আশা জেগেছিল স্বাগতিকদের। তবে জাসপ্রীত বুমরাহ ও জেরাল্ড কোয়েটজির দাপুটে বোলিংয়ে হার মানতে হয়েছে পাঞ্জাবের।

মুলানপুরে মহারাজা যদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবকে ৯ রানে হারিয়েছে মুম্বাই। টসে হেরে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। জবাবে নেমে ইনিংসের ৫ বল বাকি থাকতে ১৮৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাব।

সাত চার ও তিন ছক্কায় ৫৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব। দুই চার ও তিন ছয়ে ২৫ বলে ৩৬ করেছেন রোহিত শর্মা। শেষের দিকে ১৮ বলে ৩৪ রান করেন তিলক ভার্মা। তার অপরাজিত ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার।

পাঞ্জাবের হার্শাল প্যাটেল তিনটি এবং অধিনায়ক স্যাম কারেন দুটি উইকেট নেন।

রানতাড়ায় নেমে টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর হাল ধরেন শশাঙ্ক সিং। দুটি চার ও তিন ছক্কায় ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। মুম্বাই বোলারদের উপর তাণ্ডব চালিয়ে পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখান আশুতোষ শর্মা। ৭টি ছক্কা ও দুই চারে ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। জেরাল্ড কোয়েটজি বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে আশুতোষ ফিরে গেলেও জয়ের সম্ভাবনা টিকে থাকে স্বাগতিকদের। তবে হারপ্রীত বার, হার্শাল প্যাটেল ও কাগিসো রাবাদা তা করতে ব্যর্থ হন।

শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল পাঞ্জাবের। প্রথম দৌড়ে দুই নিতে গিয়ে রানআউট হন রাবাদা। আর সেখানেই গুটিয়ে যায় পাঞ্জাব।

মুম্বাইয়ের জেরাল্ড কোয়েটজি ও জাসপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪আশুতোষকোয়েটজিপাঞ্জাববুমরাহমুম্বাইলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু, গ্রামে লাশ পৌঁছাতেই কান্নার রোল

Next Post

ভারতের লোকসভা নির্বাচন শুরু

Next Post
ভারতের লোকসভা নির্বাচনের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভা নির্বাচন শুরু

আটক অভিবাসী পাচারকারীরা সীমান্তে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসী পাচার: আলবেনিয়ায় আটক ২৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT