চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যেতে হবে হৃদরোগের জটিল চিকিৎসা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in স্বাস্থ্য
A A
বাংলাদেশের একজন বক্তা স্ক্রিনের সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে হৃদরোগের জটিল চিকিৎসার সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু ১৭-১৮ কোটি মানুষের এই দেশে যে মাত্রায় চিকিৎসা সুযোগ বাড়ার কথা ছিল তা হয়নি। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই চিকিৎসা মোটেও সহজলভ্য নয়।

এ কারণে জেলা পর্যায়ে ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসার পরিসর আরও বাড়াতে হবে। যাতে করে সাধারণ মানুষ এই চিকিৎসার সুফল পেতে পাওে এবং তাদের জীবনকাল বৃদ্ধি পায়।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর আয়োজনে চতুর্থবারের মতো ‘এসসিআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক আয়োজিত সায়েন্টিফিক সম্মেলনের উদ্বোধনী দিনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকেরা একথা বলেন।

দু’দিন ব্যাপী (১৮-১৯ এপ্রিল) এই সম্মেলনেরউদ্বোধন করেন এসসিএআই-এর আন্তর্জাতিক কর্মসূচি প্রধান রমেশ দুগাবাতি, এসসিএআই-এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম. জি আজম। আয়োজিত এই সম্মেলনে কার্ডিওভাসকুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক সেশনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ, খ্যাতনামা ও তরুণ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.ও মেডট্রোনিক বাংলাদেশ প্রা. লি.।

উদ্বোধনী দিনের বিভিন্ন অধিবেশনে হৃদরোগের বিভিন্ন জটিলতা, ঝুঁকি, প্রতিকার, অপারেশন নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন ইউকে থেকে আগত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর মামাস এ মামাস, ইউএসএ থেকে আগত ডাক্তার চৌধুরী এইচ আহসান, ভারত থেকে আগত ডা. শুভানন রায়, অষ্ট্রেলিয়া থেকে আগত হ্নদরোগ বিশেষজ্ঞ রুসটেম দাউতভ, অধ্যাপক ডাক্তার একেএম মাকসুমুল হক, অধ্যাপক ডাক্তার বরেন চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার ফজিলাতুনন্নেছা মালিকসহ অন্যান্যরা। দেশ ও বিদেশের প্রায় ৫ শতাধিক বিশেষজ্ঞ ও তরুণ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেছেন।

সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম.জি আজম জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা এবং বিশ্বের সাথে আমাদের তুলনামূলক চিত্র নিরুপণ করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা। একই সাথে তরুণ চিকিৎসকদের সাথে আন্ততর্জাতিক পর্যায়ের বিশেষ চিকিৎসকদের কানেকটিভিটি তৈরি করা।

Tags: হৃদরোগ চিকিৎসা
Previous Post

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপি’র পরিবারের সদস্য ও স্বজনরা প্রার্থী হতে পারবেন না

Next Post

চলচ্চিত্র খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ও বার্তাপ্রধানের সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT