চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল এবং ইউক্রেন এক নয়: জোসেফ বোরেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করছেন জোসেফ বোরেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের মতো সুরক্ষা চেয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইসরায়েল এবং ইউক্রেন এক নয়।

সংবাদ মাধ্যম পারস টুডে জানিয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জোসেপ বোরেল বলেন, ইসরায়েল এবং ইউক্রেনের পরিস্থিতি ভিন্ন বিষয় এবং এগুলোকে একভাবে তুলনা করা যাবে না। ইরানের প্রতিশোধমূলক হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ঠিক একইভাবে সমর্থন প্রত্যাশা করা ইউক্রেনের উচিত হবে না। কারণ ২টি পরিস্থিতি এক রকম নয়।

বোরেল বলেন, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং জর্ডানের সামরিক ঘাঁটির ওপর দিয়ে গেছে। সে কারণে তারা নিজেরাই নিজেদের মতো করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জর্ডানের মতো ইউক্রেনের মাটিতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক ঘাঁটি নেই যেগুলোর ওপর দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র উড়ে যায়। ফলে যেভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা ব্যবস্থা নিয়েছে সেভাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

জোসেপ বোরেল আরও বলেন, যেভাবে ইসরায়েল বহু সময় ও অর্থ ব্যয় করে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সেভাবে ইউরোপীয় ইউনিয়ন রাতারাতি ইউক্রেনে এরকমের ব্যবস্থা গড়ে তুলতে পারবে না, এমনকি আমাদের হাতে অর্থ থাকার পরও সম্ভব হবে না। তা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বাড়তি বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়ার চেষ্টা করছে।

গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। ইরানের ছোঁড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স সহযোগিতা করেছে। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একইভাবে তার দেশের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

Tags: ইউক্রেনইসরায়েলজেলেনস্কিজোসেফ বোরেল
Previous Post

অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে সৌদি আরবের মরুভূমি

Next Post

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসানের মৃত্যু

Next Post
প্রয়াত সংগীতশিল্পী পাগল হাসানের ছবি, সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসানের মৃত্যু

প্রধান বিচারপতি ও পরীমনি, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT