চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটকের বিরুদ্ধে নতুন অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 17, এপ্রিল 2024
in আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
টিকটক অ্যাপের স্ক্রিনশট, আমেরিকা ও চীনের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য বেইজিং-ভিত্তিক টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সে পাঠিয়েছে টিকটক। এতে ব্যবহারকারীর নাম, ইমেইল এবং বর্তমান অবস্থানের মতো গুরুত্বপূর্ণ তথ্য একটি স্প্রেডশিটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে বলে দাবি করেছে ফরচুনের এক প্রতিবেদনে। তবে অভিযোগ অস্বীকার করেছে টিকটক।

বুধবার (১৭ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, টিকটকের সাবেক কয়েকজন কর্মচারীর সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করে ফরচুন।

ফরচুনের প্রতিবেদনে বলা হয়, এই তথ্য প্রেরণের ক্ষেত্রে টিকটক একটি গোপন পদ্ধতি অনুসরণ করে। এটি চেইন অফ কমান্ড অনুসরণ করেছিল। মূলত ২০২২ সালে বাইটড্যান্সের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেও এটি গোপনে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেছিল। তবে এর প্রতিক্রিয়ায় ভিন্ন কিছু বলছে টিকটক।

অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট দাবি করে টিকটক জানায়, তার সাবেক কর্মচারীরা মিথ্যা দাবি করছে। এটি তাদের বানানো একটি মিথ্যা দাবি।

আগস্ট ২০২২ থেকে এপ্রিল ২০২৩ এর মধ্যে টিকটকের সাবেক ১১ কর্মচারীর সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করে ফরচুন।

সাক্ষাৎকারের টিকটকের সাবেক এক কর্মী বলেন, বাইটড্যান্স থেকে টিকটকের দূরত্ব কখনোই ছিল না। কেবলমাত্র দেখানোর জন্য এটি বলা হয়। গোপনে সেখানে একটি চেইন অফ কমান্ড রয়ে গেছে, যেখানে মার্কিন কর্মচারীরা চীনা কর্মকর্তাদের কাছে রিপোর্ট করা অব্যাহত রেখেছে।

ইভান টার্নার নামের এই সাবেক টিকটক কর্মী বলেন, আমি আক্ষরিক অর্থে এমন একটি প্রকল্পে কাজ করেছি, যেখানে চীনে পাঠানো হচ্ছে মার্কিন তথ্য। আর এর উচ্চ পর্যায়ে কাজ করছে মার্কিনরাই। সুতরাং বলাই চলে, এর সাথে মার্কিনরাই জড়িত।

তিনি বলেন, প্রতি ১৪ দিনে একবার করে বেইজিংয়ে বাইটড্যান্স কর্মীদের ডেটা পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে।

তিনি বলেন, ‘চীনা সরকারের ডেটা অ্যাক্সেস ছিল কিনা, সেই বিষয়ে আমি স্পষ্ট কিছু বলতে পারছি না।’ তবে আইন অনুসারে যেকোন চীনা সংস্থাকে অনুরোধ করা হলে সরকারকে তথ্য সরবরাহ করতে হবে।

Tags: টিকটকযুক্তরাষ্ট্র-চীন
Previous Post

আবারও কান উৎসবে ফিপ্রেসকি জুরি ঢাকার ঋতি

Next Post

ভারতে ২৯ জন মাওবাদী নিহতের বিষয়ে যা জানা যাচ্ছে

Next Post
ভারতে ২৯ জন মাওবাদী নিহতের খবর, তদন্তের জন্য তদন্তকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ২৯ জন মাওবাদী নিহতের বিষয়ে যা জানা যাচ্ছে

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুষ্পস্তবক অর্পণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো সপ্তাহব্যাপী পাহাড়ের বৈসাবি উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT