চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ের বিমানবন্দর ও প্রধান সড়ক প্লাবিত, বহু ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 17, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, প্লেন ও গেটের চারপাশে পানি জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আবর আমিরাতে প্রবল বজ্রঝড়ের আঘাত হেনেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মরুভূমির শহর দুবাই প্লাবিত হয়েছে। বলা হয়েছে, এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে গড় এক বছরের বৃষ্টির চেয়েও বেশি। এছাড়া প্রতিবেশী ওমানেও প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার ১৭ এপ্রিল বিবিসি, আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে দুবাই’র প্রধান মহাসড়ক এবং এর আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়কসহ পুরো শহর প্লাবিত হয়েছে

। প্লাবিত সড়কে ইমারজেন্সি লাইট জ্বালিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে গাড়ি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানগুলো প্লাবিত রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

 

দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সংগৃহীত আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুসারে, সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সেই দিন রাতের বৃষ্টিতে রাস্তাগুলো শূন্য দশমিক ৭৯ ইঞ্চি ডুবে যায়। এরপর মঙ্গলবার সকাল ৯টায় ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। আর সারা দিনে চলতে থাকা বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে পুরো শহর প্লাবিত হয়ে যায়।

মঙ্গলবার দিন শেষে দুবাইয়ের রাস্তা ৫ দশমিক ৫৯ ইঞ্চি পরিমাণ প্লাবিত হয়। অথচ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বছরে গড় বৃষ্টির পরিমাণ ৯৭ দশমিক ৭ মিলিমিটার। আর তাতে রাস্তা প্লাবিত হয় ৩ দশমিক ৭৩ ইঞ্চি।

বন্যার ফলে একাধিক ফ্লাইটও বাতিল করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানায়, অবিরাম বৃষ্টির ফলে অপারেশনাল চ্যালেঞ্জের কারণে বুধবার সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল থেকে যাত্রীদের জন্য চেক-ইন স্থগিত করেছে।

বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টি আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র ওমান। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশটিতেও দেখা দিয়েছে বন্যা। আর এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। মৃতদের মধ্যে ১০ জন স্কুল ছাত্র রয়েছে। মূলত এক প্রাপ্তবয়স্কের সাথে একটি গাড়িতে অবস্থান করা ওই ১০ শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে যায়।

Tags: আকস্মিক বন্যাআরব আমিরাতবন্যা
Previous Post

ড্রোন উড়িয়ে মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপিপুত্র

Next Post

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Next Post
রিয়াদে মুজিবনগর দিবসের স্মরণে অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় জল জমে গেছে, যানবাহন চলাচল ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT