চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজদের একাধিক রেকর্ড ভাঙার ম্যাচে কোহলিদের হারাল হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 পূর্বাহ্ন 16, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
হায়দরাবাদ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে জার্সি ও হেলমেট পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দলীয় সর্বাধিক রানের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের গড়া সেই রেকর্ড ভেঙেছে দলটি। রানতাড়ায় হাল ছাড়েনি বেঙ্গালুরু। তবে ঘরের মাঠে ২৫ রানে পরাজয় মেনে নিতে হয়েছে তাদের।

সোমবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে ২৮৭ রানের রেকর্ড স্কোর পায়। হাল না ছাড়া বেঙ্গালুরু ৭ উইকেটে ২৬২ রানে থামে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচটিতে হয়েছে মত ৫৪৯ রান। আইপিএলে তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেই এটি এক ম্যাচে সর্বাধিক রানের নতুন রেকর্ড। গত ২৮ মার্চ মুম্বাই ও হায়দরাবাদের ম্যাচে হয়েছিল ৫২৩ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ২০২৩ সালে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রান। মুম্বাইয়ের বিপক্ষে সেই রেকর্ড ভেঙ্গেছিল হায়দরাবাদ।

আইপিএলে দলীয় সর্বাধিক রানের রেকর্ডও গড়েছে হায়দরাবাদ। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে হায়দরাবাদের ৩ উইকেটে ২৭৭ রান ছিল সর্বোচ্চ।

সবধরনের টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। টি-টুয়েন্টিতে সর্বাধিক স্কোর নেপালের দখলে। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে হিমালয়ের দেশটি ৩ উইকেটে ৩১৪ রানের এভারেস্টে চড়েছিল।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটিতে আইপিএলের কোনো এক ম্যাচে সর্বাধিক ৩৮টি ছক্কার নতুন রেকর্ডও হয়েছিল। সেটিতেও ভাগ বসিয়েছে এই ম্যাচ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামেও ৩৮টি ছক্কা হাঁকিয়েছে দুদল মিলে।

হায়দরাবাদের পাহাড় সমান স্কোর গড়ার পথে সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড। ৪১ বলে ১০২ রানের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৮টি ছক্কার মার। ঝড় তুলেছেন হেইনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, আব্দুল সামাদ ও এইডেন মার্করাম।

দুটি চার ও সাত ছক্কায় ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন ক্লাসেন। দুটি করে চার ও ছক্কায় ২২ বলে ৩৪ রান করেছেন অভিষেক শর্মা। এইডেন মার্করাম করেন ১৭ বলে ৩২ রান। তার ইনিংসেও ছিল দুটি করে চার ছক্কার মার। চারটি চার ও তিন ছক্কায় ১০ বলে ৩৭ রানের ঝড়ো ক্যামিও উপহার দেন আব্দুল সামাদ।

স্বাগতিকদের হয়ে লোকি ফার্গুসন দুটি এবং রিচি টপলে একটি উইকেট নেন।

রানতাড়ায় ভালোই শুরু পেয়েছিল বেঙ্গালুরু। দুই ওপেনার বিরাট কোহলি ও পেপ ডু প্লেসিস মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৮০ রান। ৬.২ ওভারে কোহলি ফিরে গেলে জুটি ভাঙে। ছয়টি চার ও দুই ছক্কায় ২০ বলে ৪২ রান করেন কোহলি।

ডু প্লেসিস এক প্রান্তে তাণ্ডব চালালেও অন্যপ্রান্তে আরও তিন ব্যাটারকে হারায় বেঙ্গালুরু। উইল জ্যাকস, রজত পাতিদার ও সৌরভ চৌহান ফিরে যান ব্যর্থ হয়ে। ১৩১ রানে প্লেসিসের উইকেটও হারায় স্বাগতিক দল। ৭টি চার ও চারটি ছক্কায় ২৮ বলে ৬২ রান করেন প্রোটিয়া ব্যাটার।

পরে ঝড় তোলের দিনেশ কার্তিক। সাতটি ছক্কা ও পাঁচ চারে ৩৫ বলে ৮৩ রান করে ফিরে যান ইনিংসের সাতবল বাকী থাকতে। এছাড়া অনুজ রাওয়াত ১৪ বলে ২৫ রান ও মহিপাল লৌমরর ১১ বলে ১৯ রান করেন।

হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স তিনটি, মায়াঙ্ক মাকান্দে দুটি এবং নাতারাজন একটি উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪কার্তিকবেঙ্গালুরুলিড স্পোর্টসহায়দরাবাদহেড
Previous Post

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৮৯১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Next Post

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post
টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতের জন্য শোকপ্রকাশ ও উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT