চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ পুরো আইপিএল খেললে উপকৃত হবে বাংলাদেশ: আকরাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 15, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাইয়ের মোস্তাফিজ ব্যাটিংয়ের সময় দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জার্সিতে দীর্ঘদিন ধরে ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে এ বাঁহাতি পেসার ঠিকই নিজেকে মেলে ধরেছেন। পুরো আসর খেলার সুযোগ দিয়ে ফিজকে আরও আত্মবিশ্বাসী হয়ে দেশের হয়ে মাঠে নামার পক্ষে মত দিলেন সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান।

সোমবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আকরাম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজের আইপিএল খেলার প্রসঙ্গে নিজের মতামত জানান আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক।

আকরাম মনে করেন আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার চেয়ে আইপিএলে থাকলে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তার ফায়দা তুলতে পারবে বাংলাদেশ।

শুরুতে অনেকেই মনে করেছিলেন মোস্তাফিজ হয়ত সাইড বেঞ্চে বসেই কাটাবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনির দল তাকে গুরুত্বপূর্ণ বোলার হিসেবেই ব্যবহার করছে। আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন কাটার মাস্টার।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরে আসতে হবে আগামী মাসের ২ তারিখ। অর্থাৎ ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচই হতে যাচ্ছে চেন্নাইয়ের জার্সিতে এবারের আইপিএলে মোস্তাফিজের শেষ ম্যাচ।

এমন বাস্তবতায় মোস্তাফিজকে আইপিএলে আরও দীর্ঘসময় খেলার দাবি তুললেন আকরাম, ‘মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম। ও গত এক বছর ধরে স্ট্রাগল করছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকে যাচ্ছে। আর যেহেতু ও লংগার ভার্সন খেলে না, তো আমার মনে হয় যে ও যদি আইপিএলে গিয়ে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা মনে হয় বেশি উপকৃত হবে বাংলাদেশ।  এ জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। এটা নির্ভর করছে টিম স্টাফ, জাতীয় দলের যারা নির্বাচক আছেন তাদের চিন্তা ভাবনার ওপর। কিন্তু ও যে ভালো করছে, সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো।’

‘মোস্তাফিজকে ব্যবহার করতে পারলে আপনি শতভাগ সুবিধা পাবেন। যেটি ধোনির দল করছে। কলকাতার বিপক্ষে যেভাবে পরিকল্পনা করে বোলিং করেছে। ও চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগতভাবে অনেক উপকার পাবে বাংলাদেশ দলও উপকৃত হবে। জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে… ওখানে বড় বড় খেলোয়াড় আছে ড্রেসিংরুম শেয়ার করবে। টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড অনেক ভালো। বিভিন্ন ধরণের উইকেটে বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সাথে খেলছে। এই সুযোগটা পাওয়া উচিত। জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছু শিখবে।’

Tags: আইপিএলআকরাম খানজিম্বাবুয়ে সিরিজমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

ঈদ ও বৈশাখের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

Next Post

‍‍বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ উদীচী’র

Next Post
উদীচী সংগঠনের লোগো, বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

‍‍বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ উদীচী'র

ডিএমপি সদস্যরা ঈদ উদযাপন ও বর্ষ বরণে নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিএমপি সদস্যরা নিরলসভাবে কাজ করায় ঈদ উদযাপন ও বর্ষ বরণে কোন সমস্যা হয়নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT