চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্দিক প্রসঙ্গে ‘ক্লান্ত, অসুস্থ ও বিরক্ত’ পোলার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 15, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার মাঠে কথা বলছেন, ভারতীয় ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে ২০১৩-২০ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন রোহিত শর্মা। এবারের আসরে রোহিতকে সরিয়ে দলের নেতৃত্ব দেয়া হয় হার্দিক পান্ডিয়াকে। দলের নেতৃত্ব পরিবর্তনের পর আসরের শুরু থেকে ছন্দে নেই মুম্বাই। তাতে সমালোচনার মুখে পড়েছেন ২০২২ সালে অভিষেক আসরে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেয়া পান্ডিয়া। কঠিন সময়ে অবশ্য হার্দিকের পাশে দাঁড়িয়েছেন দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড।

টানা ৩ ম্যাচ হারের পর আবার টানা দুই ম্যাচ জেতে মুম্বাই। ৬ ম্যাচে জয় কেবল দুটিতে। রোববার সবশেষ ম্যাচে চতুর্থ হার দেখেছে চেন্নাই সুপার কিংসের কাছে। চেন্নাইয়ের ইনিংসের শেষওভারে ২৬ রান খরচ করেন অধিনায়ক পান্ডিয়া। ৩ ওভারে দেন ৪৩। তার ব্যাট থেকে আসে ৬ বলে ২ রান।

বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক নিজেও ব্যাটিংয়ের ছন্দ হারিয়ে ৬ ম্যাচে করেছেন ১৩১ রান। বোলিংয়ে তার অবস্থা আরও খারাপ। এখন পর্যন্ত ৩টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া রোহিত শর্মা ছিলেন ১০৫ রানে অপরাজিত।

এমন পরিস্থিতিতে মুম্বাইয়ের ব্যাটিং কোচ পোলার্ড বলেছেন, ‘আমি আসলে লোকজনের কথায় ভীষণ ক্লান্ত, অসুস্থ ও বিরক্ত। বিশেষ করে যারা সব সময় একজনকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। কারণ, দিন শেষে ক্রিকেট দলীয় খেলা। আর এমন একজনের কথা বলা হচ্ছে যে নাকি ৬ সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজের দেশকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।’

‘ওই সময়টাতে কিন্তু সবাই তাকে উৎসাহ দেবে, তার জন্য শুভকামনা জানাবে। কিন্তু তাকে সেই উৎসাহ দেয়ার কাজটা এখন করার এটাই সেরা সময়। এসব দোষ ধরা বাদ দেয়া উচিত। দেখা উচিত ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের সেরাটা বের হয়ে আসে কিনা। সে ব্যাট করতে জানে, বোলিংটাও জানে। সব মিলে এক্স-ফ্যাক্টর।’

‘হৃদয়ের অনেক গভীর থেকে আশা রাখি সে যখন সেরা ফর্মে ফিরবে, আমি পেছনে বসে থাকবো এবং দেখবো তখন সবাই তার জয়গান গাইছে।’

Tags: আইপিএল ২০২৪চেন্নাইপোলার্ডমুম্বাইলিড স্পোর্টসহার্দিক
Previous Post

উদীচীর আচরণে সরকার খুবই ব্যথিত: তথ্য প্রতিমন্ত্রী 

Next Post

দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক

Next Post
শেখ হাসিনা হাসিমুখে বসে আছেন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরি করে অপরাজিত থাকলেন মুশফিক, তবুও হারল দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT