চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নববর্ষ উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 14, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
নববর্ষ ১৪১১ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো অপশক্তি যাতে বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বাঙালির সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব বর্ষবরণ অনুষ্ঠানে তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠায় সংস্কৃতিকর্মীরা সব সময় সক্রিয় থাকবেন।

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’- এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পয়লা বৈশাখ বিকেলে এ আয়োজন উদ্বোধন করেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট- আইটিআই এর সাম্মানিক বৈশ্বিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার।

সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। বক্তৃতা করেন নাট্যজন মামুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ।

আয়োজনে ছিল একক ও দলীয় গান, নাচ ও আবৃত্তি এবং পথনাটক। দলীয় সংগীত পরিবেশন করে: বহ্নিশিখা ও সুরতাল। নাচ পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং স্পন্দন ও ধৃতি নর্তনালয়।

পথনাটক মঞ্চায়ন করে নাটনন্দন‌ও রূপ আতরের পঙ্গপালা‌‌। বাউল গান পরিবেশন করেন লাভলী দেব, মমতা দাসী, রহিসা চৌধুরী, দেলোয়ার হোসেন, সোনিয়া আঞ্জার‌ ও কোহিনুর আক্তার গোলাপী।

একক সংগীত পরিবেশন‌ করেন রথীন্দ্রনাথ রায়, ফাহিম হোসেন চৌধুরী, আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায়, কাজী মিজানুর রহমান, অলোক দাশগুপ্ত, আরিফ রহমান, আবিদা রহমান সেতু, এস. এস মেজবাহ ও আসিফ ইকবাল সৌরভ।

আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, গোলাম সারোয়ার, এনামুল হক বাবু, ইকবাল খোরশেদ, রেজীনা ওয়ালী লীনা, মাহিদুল ইসলাম এবং সুপ্রভা সেবতী।

Tags: বাংলা নববর্ষ উদযাপনসম্মিলিত সাংষ্কৃতিক জোট
Previous Post

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ে জড়িত ৮ জলদস্যু গ্রেপ্তার

Next Post

অপ্রত্যাশিত হারে শীর্ষে উঠতে ব্যর্থ লিভারপুল

Next Post
লিভারপুল ফুটবলার হতাশ, ম্যাচের পর মুখ ভার. Channel i News - চ্যানেল আই নিউজ

অপ্রত্যাশিত হারে শীর্ষে উঠতে ব্যর্থ লিভারপুল

ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরাইলে ইরানের ৩শ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT