চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের হামলার পর জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 14, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভবনের ছবি, আকাশে মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে তেল আবিবের অনুরোধের পর বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রয়টার্স জানিয়েছে, রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান কাউন্সিলের সভাপতির কাছে একটি চিঠিতে পরিষদকে জরুরি বৈঠকের জন্য অনুরোধ জানান।

নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির চেষ্টা করছে ইরান। দেশটি ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না। চিঠিতে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে (১৪ এপ্রিল) রোববার গভীর রাতে ইসরায়েলে ২০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তারই প্রতিক্রিয়ায় জাতিসংঘে এমন অনুরোধ জানায় ইসরায়েল।

Tags: ইরানইরানের হামলাইসরায়েলজাতিসংঘজাতিসংঘের নিরাপত্তা পরিষদনিরাপত্তা পরিষদ
Previous Post

নর্থ কোরিয়ার গবেষক যেভাবে সাউথ কোরিয়ার এমপি

Next Post

কত টাকায় মুক্তি পেলেন জিম্মি ২৩ নাবিক?

Next Post
নাবিকদের মুক্তির জন্য সমুদ্রপথে জড়ো হওয়া মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কত টাকায় মুক্তি পেলেন জিম্মি ২৩ নাবিক?

সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু, ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT