চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষ উদযাপন উৎসব এখনো রয়েছে বাঙালির অন্তরে

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
2:38 অপরাহ্ন 14, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
নববর্ষ উদযাপনে রঙিন পুতুল ও মুখোশের সাথে উৎসবমুখর জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

দরজায় কড়া নেড়েছে বৈশাখ। পুরোনোকে বিদায় জানিয়ে আগমন হয়েছে বাংলা নববর্ষ -১৪৩১ বঙ্গাব্দ। শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। আর এই বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো ‘শুভ নববর্ষ’।

১৫৫৬ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে “বঙ্গাব্দ” বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়ে এসেছে। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়।

অতীতে যদিও বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরিই একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাঁদের পুরানো হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তাঁরা নতুন-পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন।

চিরাচরিত এই উৎসবে বাঙালি এখনো ঠাঁই দিয়েছে তাদের অন্তরে। বর্তমানে নানা আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষ উৎসব। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহরেও দেখা মিলছে বৈশাখী মেলা, র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।

অন্ধকারের অপশক্তির বিপরীতে তারুণ্যের হৃদয়ে বাঙালির অসাম্প্রদায়িক মানবধর্ম আর মানবিকতার আলো জ্বালতে দেশজুড়ে সাংস্কৃতিক জাগরণের ডাক এসেছে এবারের বর্ষবরণ উৎসবে।

নববর্ষ শুরুর দিনটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এবার ঈদ আর পহেলা বৈশাখের ছুটি পাশাপাশি পড়ায়, সারা দেশে উৎসবের আমেজ চলছে বাঙালির অন্তরে।

এই দিনটি স্মরনীয় করে রাখতে বাঙালি নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি নিজেদের সাজায় নতুন সাজে।

জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ২০১৬ খ্রিষ্টাব্দের ৩০শে নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশের প্রস্তাব অনুমোদনক্রমে ইউনেস্কো লিখে, মঙ্গল শোভাযাত্রা হল জনসাধারণের একটি উৎসব যা ১৪ এপ্রিল পহেলা বৈশাখে (নববর্ষের দিনে) উদযাপন করা হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের দ্বারা আয়োজন করা হয়।

তবে বর্তমানে এই মঙ্গল শোভাযাত্রা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি বাঙালির অন্তরে।

Tags: ইতিহাসউদযাপননববর্ষ
Previous Post

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে যত আয়োজন

Next Post

ইরানের হামলার পর প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

Next Post
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের হামলার পর প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

সালমান খান একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে জলাধার ও আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের বাড়ির সামনে গুলি চালালো দুর্বৃত্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT