চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 13, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ লোগো, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আসন্ন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেশ কিছু এলাকার রাস্তা বন্ধ থাকবে। পাশাপাশি রোড ডাইভারশন দেওয়া হবে।

আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্ভাব্য ডাইভারশন পয়েন্টগুলো হলো, বাংলামোটর ক্রসিং, মিন্টোরোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং এবং কাঁটাবন ক্রসিং

বিবৃতিতে বলা হয়েছে, যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসেবে মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে। বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে। জিরো পয়েন্ট-কদমফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

এর বাইরে পার্কিংয়ের জন্য নৌবাহিনী তথ্যকেন্দ্র থেকে হলি ফ্যামিলি পর্যন্ত, জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং আব্দুল গনি রোড, মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমির গলি, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব, কাঁটাবন থেকে নীলক্ষেত ও পলাশী, দোয়েল চত্বর থেকে শহিদুল্লাহ হল পর্যন্ত পার্কিং করতে বলা হয়েছে। শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকা ও রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

Tags: ডিএমপিঢাকা মহানগর পুলিশপহেলা বৈশাখ
Previous Post

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি

Next Post

ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন

Next Post
ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলার প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন

সৌদি আরবে বন্দি ভারতীয় ব্যক্তি, জেল খাঁচার মধ্যে, পাশে সৌদি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে মৃত্যুদণ্ড থেকে ভারতীয়কে বাঁচাতে ৪৫ কোটি 'ব্লাড মানি' সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT