আগামীকাল উঠছে বাংলা নতুন বছরের প্রথম সূর্য। পুরনো বছরের সব কিছু ভুলে নতুন করে অস্প্রদায়িক চেতনায় বাঙালির দীপ্ত হওয়ার দিন। কোন ধরনের হুমকি না থাকলেও রমনা বটমূলসহ রাজধানীতে বাংলা বর্ষ বরণের বড় অনুষ্ঠানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।







