চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ে দুই টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 13, এপ্রিল 2024
in বিনোদন
A A
Bangladeshi people celebrating Eid with traditional attire and joyful expressions. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তারকাবহুল দুই টেলিফিল্ম। যার একটি ‘আই লাভ মেট্রোরেল’ও অপরটি ‘ব্র্যান্ড নিউ জামাই’।

‘আই লাভ মেট্রোরেল’-এর গল্পের নায়ক ইমতু আলি। একজন ছড়াকার। একজন প্রেমিক। সে স্বপ্নবাজ পুরুষ। সে ভাবে পৃথিবীটা একদিন তার হাতের মুঠোয় আসবেই। সব কিছু পাল্টে ফেলবে। কারণ তার অন্তর জুড়ে ছড়া। হৃদয়ে ধারণ করে ছড়া। তার সব কিছুর মধ্যে ছড়া ঢুকে পড়ে। সে কাজী পাড়ায় বসবাস করে। সেই কাজী পাড়া নিয়ে ছড়া লিখে ফেলেছে। কাজী পাড়ায় বাস করে ইমতু নামের পাজি সুযোগ পেলেই করে দেবে সবাইকে হাজি। সেই ইমতু বেকার কিন্তু আবার ফ্যাশনপ্রেমী মানুষ। অদ্ভুত তার জীবনবোধ, সেভাবেই নিজেকে গড়ে তুলেছে।
এর মধ্যে যে বড় কাজটি করেছে সেটি হচ্ছে অধরা নামের সুন্দরী একটি তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই সম্পর্ক একবার গড়ে আবার ভেঙেচুড়ে পড়ে। তারপরে আশীর্বাদ হিসাবে ইমতুর ছড়া প্রেম দুঃসময়কে সুসময় বানিয়ে দেয়।

নাটকটি পরিচালনা করেছেন কচি খন্দকার। অভিনয়ে শাহরিয়ার শাহেদ, তটিনী, মুসাফির বাচ্চু, মম, আব্দুল্লাহ রানা, সোহেল খান, মিলি বাসার, রিফাত। অভিনয়ে শাহেদ, ললনা নুর, সোহেল খান, চাষী আলম, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ২:৩০ মিনিটে।

‘ব্র্যান্ড নিউ জামাই’-এ দেখা যায় গ্রাম থেকে উঠে আসা ২৭/২৮ বছরের শিক্ষিত সহজ সরল যুবক আলভি। ঢাকায় যখন প্রথম আসে আলভি তখন তাকে অপমানিত হতে হয়, শুনতে হয়- চাষা, ছোটলোক, আনস্মার্ট, আনকালচার্ড আরো কতো কি?

ঢাকার জীবন আজ তিন বছর অতিবাহিত হওয়ার পর আলভি নিজেকে পরিবর্তন করতে করতে কখন যে নিজেকে মজার ছলে ভণ্ড, প্রতারণা আর মিথ্যার কাছে নিজেকে বিলীন করে দিয়েছে তা হয়তো তার বোধগম্য নয়। নিজেকে পশ, স্মার্ট, আকর্ষণীয় করতে আলভি যখন অন্য পথে হাঁটে ঠিক তখন দেখা মেলে মীরার সাথে।

মীরা মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত সুন্দরী এক তরুণী। মীরা ও আলভির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ার এক পর্যায়ে পারিবারিক ভাবে দু’জনার বিয়ের সিদ্ধান্ত হয়। বিয়ের আগ মুহূর্তে যখন মীরা ও তার পরিবার আলভির মিথ্যাচার এবং প্রতারণার সম্পর্কে বিভিন্ন ভাবে জানতে পারে তখন মীরা তার পরিবারকে বিয়ে ভেঙে দিতে মানা করে। মীরার প্ল্যান মতোই বিয়ের ভরা মজলিশে আলভিকে চূড়ান্ত অপমান ও উচিত শিক্ষা দেয়া হয় যা পরিবার ও সমাজের জন্য একটি বার্তাস্বরূপ।

নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অনিরুদ্ধ রাসেল। অভিনয় করেছেন জাহের আলভি, সারোয়াত আজাদ বৃষ্টি, আব্দুল্লাহ রানা প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ০৪:৩০ মিনিটে।

Tags: টেলিফিল্মলিড বিনোদন
Previous Post

ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ে ‘দেশান্তর’

Next Post

বর্ষবরণে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

Next Post
ডিএমপি কমিশনারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষবরণে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শুষ্ক ভূমি ও সূর্য্যর আলো, জলবায়ু পরিবর্তনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ বিভাগে বাড়বে তাপপ্রবাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT