চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যগ্রহণের ‘কুপ্রভাব’ থেকে বাঁচতে স্বামী-সন্তানকে খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 12, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সৌরগ্রহণের ছবি ও এক মহিলার মুখের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হয় বিশ্ববাসী। সেদিন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখার কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসে। যা ঘিরে কিছু অদ্ভুত আর দুঃখজনক ঘটনাও সামনে আসছে। স্বামী-সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের এক নারীকে, দেশটির সংবাদমাধ্যমে প্রতিবেদন, সূর্যগ্রহণের প্রভাব থেকে পরিবারকে বাঁচাতে ড্যানিয়েল জনসন নামের সেই নারী জ্যোতিষী নিজ পরিবারের সদস্যদের খুন করেছেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘটনাটি ঘটেছে। সূর্যগ্রহণের প্রভাব থেকে হত্যার দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে পুলিশ। জানিয়েছে, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে স্বামী-সন্তানকে খুন করেছেন জনসন।

পুলিশ জানাচ্ছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত একটি বিলাসবহুল গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন অন্য গাড়িচালক। পুলিশ এসে গাড়ির ভেতর থেকে জনসনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। জনসনের দেহ এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যে তা শনাক্ত করতে সমস্যা হচ্ছিল। সেসময় রাস্তা থেকে জনসনের ৮ মাস বয়সী শিশুকন্যার দেহ উদ্ধার করে পুলিশ। জনসনের ৯ বছর বয়সী এক মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

জনসনের আহত বড় মেয়ে পুলিশকে জানিয়েছেন, তার মা একজন জ্যোতিষী। তাকে এবং তার বোনকে গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎ চলন্ত গাড়ি থেকে তাদের দুবোনকে ছুঁড়ে ফেলে দেন। এরপর পুলিশ জনসনের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায়, ঘরের ভেতর নিথর পড়ে আছেন জনসনের স্বামী। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সূর্যগ্রহণের প্রভাব থেকে বাঁচাতে জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু পরামর্শ দিয়েছিলেন অনুসারীদের। সেসব দেখে প্রাথমিকভাবে পুলিশের মনে হয়েছে, সূর্যগ্রহণ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তিনি। যার জেরে স্বামী-সন্তানকে কেন খুন করবেন, তা নিয়েই বাড়ছে রহস্য। যদিও দুই মেয়েকে গাড়ি থেকে ফেলে দিয়ে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় নিজেই নিহত হন জনসন।

Tags: বিরল সূর্যগ্রহণসূর্যগ্রহণ
Previous Post

এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িতে আগুন, ভাটারা থানায় জিডি

Next Post

অক্ষয় নাকি অজয়, ঈদে বক্স অফিস দৌড়ে কে এগিয়ে?

Next Post
অক্ষয় কুমার ও অজয় দেবগণ সিনেমার দৃশ্য, ঈদে বক্স অফিসের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় নাকি অজয়, ঈদে বক্স অফিস দৌড়ে কে এগিয়ে?

নদীতে নৌকা চালাচ্ছে পর্যটকরা, চারপাশে পাহাড় ও বড় পাথর. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথবাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT