চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতু এলাকায় বহু গাড়ি বিকল, তীব্র যানজট

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
1:12 অপরাহ্ন 09, এপ্রিল 2024
in জনপদ, টাঙ্গাইল, বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু সেতু এলাকায় যানজটের মধ্যে বিকল গাড়ি ও যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিটনেস বিহীন অন্তত ২৪টি গাড়ি বিকল হয়ে যাওয়া এবং গাড়ির অতিরিক্ত চাপে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরে ফেরা যাত্রী সাধারণের। 

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জানা যায়, সোমবার রাত ১০টা থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু ও সেতু এলাকায় দু’টি দ্বিতল গাড়ি, চারটি লক্কর-ঝক্কর ঢাকা সিটিতে চলা স্বল্পপাল্লার গাড়ি, ট্রাক, ও ব্যক্তিগত যানবাহনসহ মোট ২৪টি গাড়ি বিকল হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১০ টার পর সেতু ও সেতু এলাকায় এ গাড়ি বিকল হয়। পরে বিকল গাড়িগুলো তাৎক্ষণিক অপসারণ করা হলেও অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু পূর্বপ্রান্তে অতিরিক্ত গাড়ির চাপ তৈরি হওয়ায় সকাল ৮টার পর থেকে সেতুর সিরাজগঞ্জ প্রান্তে থেকে ঢাকামুখী লেন বন্ধ করে উত্তরমুখী করা হয়। কিন্তু এতেও সেতু অতিরিক্ত গাড়ি ধারণ করতে পারছে না। ফলে গাড়ির সারি টোল বুথের সামনে মাঝে মাঝে আটকে থাকছে।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, স্বাভাবিক সময়ে তারা প্রতি মিনিটে ১৫ থেকে ২০টি গাড়ি পারাপার করে থাকেন। কিন্তু এই রকম পরিস্থিতিতে ৪০ থেকে ৪৫টি গাড়ি পারাপার করা হয়ে থাকে। এর অতিরিক্ত গাড়ি পারাপার করলে সেতু তা ধারণ করতে পারে না।

অপরদিকে সিরাজগঞ্জ প্রান্ত থেকে ঢাকামুখী লেন বন্ধ করে দেয়ায় ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে এ পরিস্থিতি আরও নাজুক অবস্থার দিকে যাচ্ছে বলে জানানো হয়।

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, স্বস্তির ঈদ যাত্রার যে স্বপ্ন কর্তৃপক্ষ দেখিয়েছিল তা ভেস্তে গেছে। মহাসড়কের এই অংশই তাদের পাড়ি দিতে সময় লাগছে পূর্বের ন্যায় ১৫ থেকে ২০ ঘণ্টা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তাদের আরও অভিযোগ বাস মালিক সমিতর ফিটনেস বিহীন বাহন মহাসড়কে না নামানোর যে প্রতিশ্রুতি ছিল তা তারা ভঙ্গ করেছে সেই সাথে কর্তৃপক্ষের নজরদারির অভাবে মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চলায় এ ভোগান্তির সৃষ্টি।

টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, যানজট নিরসনে পুলিশের সাত শতাধিক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে হয়ে যাবে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল ২৪ ঘণ্টায় গাড়ি পারাপার হয়েছে ৪৩ হাজার ৪০০টি। আর এতে টোল আদায় হয়েছে তিন কোটি তিন লাখ টাকা।

এদিকে সোমবার ১০টার পর সেতু ও সেতু এলাকায় যানবাহন বিকল হওয়ায় রাত ১২টা হতে সকাল ৫টা পর্যন্ত সাত ঘণ্টায় মাত্র পারাপার হয়েছে ৯ হাজার গাড়ি। যার বিপরতীতে মোট আদায় মাত্র ৭২ লাখ টাকা।

তবে আর সকাল ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত চারলেনে উত্তরের যাত্রায় একমুখী লেনে যানবাহন চালানোয় যানবাহন পারাপারের গতি বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ৫ হাজার ৪০০ গাড়ি উত্তরে দিকে পারাপার করা হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩৬ লাখ টাকা।

Tags: তীব্র যানজটবঙ্গবন্ধু সেতু
Previous Post

মুমিনের রমজান পরবর্তী করণীয়

Next Post

ডিভোর্স চেয়ে আদালতে ধানুশের স্ত্রী ঐশ্বর্য

Next Post
ধানুশের স্ত্রী ঐশ্বর্য, ডিভোর্সের জন্য আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিভোর্স চেয়ে আদালতে ধানুশের স্ত্রী ঐশ্বর্য

বাংলাদেশ পুলিশ সদস্যরা সমাবেশে উপস্থিত, নিরাপত্তা ও নজরদারিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে কেএনএফ অপ-তৎপরতা, ডিএমপিতে শঙ্কা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT