চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজাজ হারালেন রোনালদো, সেমি থেকে বিদায় আল নাসেরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 09, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ম্যাচের মধ্যে মনোভাব দেখাচ্ছেন, আল নাসেরের জন্য বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি সুপার কাপের সেমিফাইনালে মেজাজ ধরে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের ফুটবলারকে আঘাতও করে বসেছেন। ফলে লাল কার্ড দেখেই মাঠ ছেড়ে যান। সেইসঙ্গে তার দল আল নাসেরও টুর্নামন্ট থেকে ছিটকে গেছে আল হিলালের কাছে ২-১ ব্যবধানে হেরে।

সেমির লড়াইয়ে শুরু থেকেই পিছিয়ে ছিল আল নাসের। ম্যাচের ৮৫ মিনিটে ২-০ গোলে যখন নাসের পিছিয়ে ছিল তখন মেজাজ হারান পর্তুগিজ মহাতারকা। সাইডলাইন থেকে বল কুড়াতে গিয়ে আল হিলাল ডিফেন্ডার আলি আলবুলাইহির মুখোমুখি হন রোনালদো। মেজাজ হারিয়ে তাকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

২০১৮ সালের পর প্রথমবার লালকার্ড দেখতে হলো রোনালদোকে। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আল নাসের তারকা। এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান মাঠ থেকে।

দশজনের দল নিয়ে আল হিলালের বিপক্ষে ম্যাচে ফেরা কঠিনই ছিল নাসেরের জন্য। ৯৯ মিনিটে সাদিও মানের গোলে ব্যবধান কমায় দলটি। ২-১ ব্যবধানে ম্যাচ হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল রোনালদো-মানেদের দল।

এর আগে ৬১ মিনিটে সালেম আলদাওয়াসরির গোলে লিড পায় আল হিলাল। ৭২ মিনিটে ব্যাবধান বাড়ান ম্যালকম

Tags: আল হিলালআল-নাসেররোনালদোলিড স্পোর্টসসৌদি সুপার কাপ
Previous Post

রাফায় স্থল অভিযানের তারিখ চূড়ান্ত করেছে ইসরায়েল

Next Post

ঈদে আইস্ক্রিনে আসছে না ‘অমীমাংসিত’

Next Post
নাটকের চরিত্রদের গ্রুপ ছবি, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে আইস্ক্রিনে আসছে না 'অমীমাংসিত'

তাজমহলে রিল বানাতে গিয়ে পুলিশের থাপ্পড় খাওয়া নারী, ভারত।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজমহলে রিল বানাতে গিয়ে পুলিশের থাপ্পড় খেলেন নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT