চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হলেন রাম দাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ‘কেয়ার’ তাদের বাংলাদেশ অফিসের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে রাম দাশকে নিযুক্ত করেছে। নতুন দায়িত্ব নেয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর-প্রোগ্রামস পদে কাজ করছিলেন।

মানবকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে তার ২০ বছরেরও অধিক অভিজ্ঞতা আছে, যার মধ্যে ১০ বছর তিনি বিভিন্ন নেতৃত্বমূলক ভূমিকায় ছিলেন।

এছাড়াও তিনি পূর্বে সিরিয়া রেজিলিয়েন্স কনসোর্টিয়ামের ডেপুটি চিফ অফ পার্টি এবং ভারপ্রাপ্ত চিফ অফ পার্টি হিসেবে কাজ করেছেন এবং ইয়েমেনে কনসোর্টিয়াম প্রধান এবং ইমার্জেন্সি কো-অর্ডিনেটরসহ বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।

এই উপলক্ষে কেয়ার এশিয়ার আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) রমেশ সিং বলেন, আমি রাম দাশকে কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে স্বাগতম জানাই। আমার দৃঢ়বিশ্বাস যে, তার নেতৃত্বে কেয়ার বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদানের পরে রাম দাশ বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও মর্যাদা রক্ষার লড়াইয়ে কেয়ার বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জেন্ডার সমতা, এবং শিশুস্বাস্থ্য নিয়ে ৩৬টি অংশীদার এনজিওদের সাথে ৩৫টি প্রকল্প বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।

তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হতে আঞ্চলিক উন্নয়ন (রিজিওনাল ডেভেলপমেন্ট) বিষয়ে এমফিল অর্জন করেছেন এবং ভারতের ভুবনেশ্বরে অবস্থিত উৎকল বিশ্ববিদ্যালয় হতে ‘সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান’ (সোশ্যাল এন্ড কালচারাল অ্যানথ্রোপোলজি) বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়াও তিনি ‘সুস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন’ (ওয়েলনেস এন্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট) বিষয়ে একজন আইসিএফ-স্বীকৃত প্রশিক্ষক।

বাংলাদেশে কেয়ার ১৯৪৯ সাল থেকে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বিদ্যালয়ে খাদ্য বিতরণ, এবং খাদ্য নিরাপত্তা বিষয়সমূহকে প্রাধান্য দিয়ে সকল কার্যক্রম শুরু করেছে। তারপরে ১৯৭৪ সাল থেকে উন্নয়নের কার্যক্রম আরও প্রসারিত করেছে এবং এই বছর বর্ণাঢ্য কর্মসূচির মাধম্যে ৭৫ বছর পূর্তির মাইল ফলক উদযাপন করবে।

Tags: কেয়ার বাংলাদেশ
Previous Post

কেএনএফ’র ৩ সদস্যসহ আটক ৪

Next Post

পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার

Next Post
বৃদ্ধ ব্যক্তির হাতে পা ধরে সহানুভূতি দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার

ফুটবল ম্যাচে পিএসজির খেলোয়াড় গোলের জন্য দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ‘বধে’ প্রস্তুত এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT