চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেএনএফ’র ৩ সদস্যসহ আটক ৪

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
4:08 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in জনপদ, বান্দরবান
A A
কেএনএফ’র ৩ সদস্যসহ আটক ৪ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) -এর সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির এক চালককেও আটক করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাতে থানচি থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অন্যদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ-এর লাগাোর সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যুক্ত করেছে সাঁজোয়া যান। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় রোববার রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই সাঁজোয়া যান যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

এ ব্যাপারে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গতকাল রোববার গভীর রাতে থানচিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ -এর ৩ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত এবং ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। সাথে চালককেও আটক করা হয়।

তিনি আরও বলেন, উপজেলাগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বাড়ানো হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় এ সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

Tags: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টযৌথবাহিনী
Previous Post

ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানালো আবহাওয়া অফিস

Next Post

কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হলেন রাম দাশ

Next Post
কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হলেন রাম দাশ

বৃদ্ধ ব্যক্তির হাতে পা ধরে সহানুভূতি দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT