চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাড়ি-ঘুঙুর পরে মারদাঙ্গা আল্লু, প্রকাশ্যে ‘পুষ্পা টু’র টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in বিনোদন
A A
বাংলাদেশের চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য মারদাঙ্গা আল্লুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ এপ্রিল তারিখে ৪১ বছরে পা দিলেন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আর এবারে জন্মদিনের দিন তিনি একটি বড় উপহার দিলেন নিজের ভক্তদের। প্রকাশে এসে গেল তার নতুন ছবি ‘পুষ্পা টু’ এর নতুন টিজার।

এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে শাড়ি পরা, হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে পুষ্পরাজ আল্লুকে। মুখে নীল রং মাখা চেনা রূপ। ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পূজা অর্চনা। ঘুঙুর পায়েই ভরপুর অ্যাকশন করতে দেখা যায় আল্লুকে। আর শেষে পর্দায় ফুটে ওঠে, ‘দ্য রুল বিগিনস ১৫ আগস্ট।’

মাত্র এক ঘণ্টায় এই ছবির টিজার চব্বিশ লাখের বেশি ভিউ পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এক ভক্ত লিখেছেন, ‘এই বছরের সব থেকে বড় হিট হবে ছবিটি।’ আরেকজনের মন্তব্য, ‘নতুন রেকর্ড গড়বে।’ টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকও পছন্দ করেছেন ভক্তরা।

৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা টু’ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সাথে লুঙ্গি পরে কুড়াল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা গেছে। তার পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করে তিনি জানান ৮ এপ্রিল আসছে টিজার।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু ’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আল্লু অর্জুনপুষ্পা টুরাশমিকালিড বিনোদন
Previous Post

দুর্লভ ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে ফিল্ম আর্কাইভ ও গেটি ইমেজের সমঝোতা স্মারক

Next Post

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Next Post
বৃষ্টির ফোঁটা দিয়ে ঢাকা একটি ছাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশের ক্রিকেটার জোরে চিৎকার করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটার ব্রুকের বদলে পেসার লিজার্ডকে টানল দিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT