অর্থনৈতিক জোট ব্রিকস-এ বাংলাদেশের অন্তর্ভুক্তিতে জোড়ালো সহযোগিতা করবে ব্রাজিল। সহযোগিতা করবে রোহিঙ্গা প্রত্যাবাসনেও। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শেষে ব্রাজিলের সঙ্গে কারিগরি সহযোগিতা চুক্তি সই হয়।







