বান্দরবানের ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সে সময় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। সব তথ্য-প্রমাণ মিলিয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।







