চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে প্রথমবার সিনেপ্লেক্সে রেকর্ড সংখ্যক বাংলা ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 07, এপ্রিল 2024
in বিনোদন
A A
বাংলা সিনেমার পোস্টার, ঈদে সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১৩টি ছবি। অতীতের রেকর্ড ভেঙে এবার অল্প সংখ্যক হলে এতোগুলো ছবি মুক্তির অসামাঞ্জস্য প্রতিযোগিতায় নামছে। এর মধ্যে বেছে বেছে ৮টি সিনেমা প্রদর্শন করতে যাচ্ছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স।

রবিবার বিকেলে সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেছেন, রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজলরেখা, মেঘনা কন্যা, মোনা: জ্বিন ২, গ্রিন কার্ড, আহারে জীবন এই সিনেমাগুলো ঈদে সিনেপ্লেক্সে চলবে। এবারই প্রথম এতগুলো বাংলা ছবি একসঙ্গে সিনেপ্লেক্সে চলবে।

সিনেপ্লেক্সে যারা ছবি দেখেন সেই সব দর্শক চাহিদা বিবেচনায় এনে ১২ ছবির মধ্যে এই ৮টি ছবি চূড়ান্ত করা হয়েছে।

মেজবাহ আহমেদ বলেন, যে সিনেমা যেমন সেটি তার ম্যারিটে চলবে। তবে আমরা দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজলরেখা এই ছবিগুলোর প্রতি। দু-একদিনের মধ্যে স্টার সিনেপ্লেক্স অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।

মুক্তি পেতে যাওয়া ১৩টি সিনেমা হচ্ছে,  রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা, গ্রিন কার্ড, আহারে জীবন, লিপস্টিক, ডেড বডি, মোনা: জ্বিন ২, পটু, সোনার চর’, লিপস্টিক, মেঘনা কন্যা।

শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও সুনামের সঙ্গে সিনেমা প্রদর্শন করে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীর বসুন্ধরা সিটি (পান্থপথ) , সীমান্ত সম্ভার (ধানমন্ডি) , এসকেএস টাউয়ার (মহাখালী), সনি (মিরপুর), সামরিক জাদুঘর (বিজর সরণী)-তে একাধিক স্ক্রিন রয়েছে সিনেপ্লেক্সের।

চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা রয়েছে।  সেখানের দর্শকরাও প্রতিনিয়ত দেশ-বিদেশের নতুন সব ছবি মুক্তির দিনেই দেখতে পারছেন! শিগগির সিনেপ্লেক্সের শাখা হিসেবে চালু হওয়ার কথা রয়েছে ঢাকার উত্তরা, বগুড়া, কুমিল্লাতে।

Tags: আহারে জীবনওমরকাজল রেখাগ্রিন কার্ডডেড বডিদেয়ালের দেশপটুমেঘনা কন্যামোনা: জ্বিন ২রাজকুমারলিড বিনোদনলিপস্টিকসোনার চরস্টার সিনেপ্লেক্স
Previous Post

পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন নিয়ে যা বললেন আইজিপি

Next Post

ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ১০ জনের মৃত্যু, বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক এলাকা

Next Post
বজ্রপাতের সময় আকাশে ঝড়ের আলো ও বজ্রপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ১০ জনের মৃত্যু, বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক এলাকা

বায়তুল মুকাররমে ঈদুল ফিতরের জামাতের জন্য মুসল্লিরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মুকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT