চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে ঢুকে গুলি করে বিচারকের ওপর হামলা, হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 06, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিচারকের গেজেট ও scales of justice এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। আর এবার এক বিচারকের চেম্বারে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিচারককে মারধর করার পাশাপাশি চেম্বারের মধ্যেই গুলি চালানোর অভিযোগ ওঠেছে। হামলার ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন বিচারক।

শনিবার (৬ এপ্রিল) হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে ভারতের গুজরাটের আনন্দ জেলার বরসাদ আদালতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দু’ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। একই সঙ্গে চেম্বারে ঢুকে একজন বিচারকে হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।

জানা যায়, মামলার শুনানি শেষ হয়ে এদিন বিকেলে নিজের চেম্বারে বসেছিলেন বিচারক। তখন বিচারকের পিওন চা খেতে বাইরে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিচারকের চেম্বারে ঢুকে পড়ে। তারপর তারা বিচারককে বেধড়ক মারধর করতে শুরু করে। তার জামা ছিঁড়ে দেয়। এছাড়াও কাঠের বস্তু দিয়ে আঘাত করে। এমনকী বিচারককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর তারা বিচারককে ভয়ানক পরিণতির হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পৌঁছায়।

ওই বিচারকের নাম এম ডি নন্দানি। পুলিশ এসে বিচারককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এমন ঘটনায় আদালত চত্বরে শোরগোল পড়ে যায়। সাধারণত বিচারকরা মামলাতে রায় দিয়ে অনেক ক্ষেত্রেই বাদী-বিবাদী পক্ষের রোষের মুখে পড়েন। এদিনের হামলার ঘটনা সেরকমই কোনও রোষের কারণে হতে পারে বলে মনে করছে পুলিশ। তবে বিচারকদের নিরাপত্তার গাফিলতির বিষয়টি এদিনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন অন্যান্য বিচারকরা। হামলার বিষয়ে আদালতের রেজিস্ট্রার এলএ পাঞ্চোলি থানায় অভিযোগ করেন।

ডেপুটি পুলিশ সুপার প্রমোদকুমার কে দিওরা জানান, পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে ঘটেছে। সেই সময় পিওন চা খেতে গিয়েছিলেন। সেই ফাঁকেই হামলা চালানো হয়। হামলার পিছনে সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। তিনি বলেন, এরজন্য বিশেষ অপারেশন গ্রুপ এবং স্থানীয় অপরাধ শাখা দুষ্কৃতীদের সন্ধান ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে।

এই ঘটনায় তদন্তের জন্য বিভিন্ন দল গঠন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য ৫টি টিম গঠন করা হয়েছে। এছাড়াও হাইকোর্ট এই ঘটনায় একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

Tags: আদালত
Previous Post

শেখ হাসিনা দুর্বল হলে দেশবিরোধী শক্তির উত্থান হবে: শেখ পরশ

Next Post

ক্রিকেট-ফুটবল-হকি, তিনটিতেই মোহামেডানের জয়

Next Post
মোহামেডানের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট-ফুটবল-হকি, তিনটিতেই মোহামেডানের জয়

গ্রামবাসীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলনে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT