চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় আয়োজক যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 05, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি নদীর তীরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া আসরের আগেই সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)। আইসিসির বিপুল সংখ্যক পূর্ণ সদস্য দেশ ইউএসএসিকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। তবে বিশ্বকাপকে সামনে রেখে আপাতত সেই কঠোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। তবে ইউএসএসি পরিস্থিতি সামলাতে না পারলে যেকোনো সময় তাদের উপর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে।

ইউএসএসিকে ইতিমধ্যে তিরস্কার করেছে ইউনাইটেড স্টেটস অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি) এবং আইসিসি। চলমান পরিস্থিতির নিন্দা জানিয়ে ইউএসওপিসি কড়া ভাষায় চিঠিও পাঠিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএসওপিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে বোর্ড পরিচালকদের হস্তক্ষেপে ‘বিরক্ত’ বলে প্রতীয়মান হয়। ক্রিকেট বোর্ডের সিইও ড. নূর মুরাদকে সম্প্রতি তার পদ অব্যাহতি দেয়া হয়েছে।

গত ১৫ মার্চ বোর্ডের বৈঠকের পর আইসিসি ইউএসএসি তাদের কার্যক্রমের শৃঙ্খলা বজায় রাখার জন্য সরাসরি সতর্কতা জারি করে। সিইও পদের জন্য ড. নূর মুরাদকে আইসিসিই সুপারিশ করেছিল। যদিও তার কর্মকাণ্ডে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্ষুব্ধ হওয়ায় কিন্তু চুক্তির মেয়াদ ছয় মাস বাকি থাকতে তাকে সরিয়ে দেয়া হয়। তবুও ইউএসএসি ডা. মুরাদকে পুনর্বহালের চেষ্টার ঘটনা আইসিসির ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে থাকা ব্যক্তিরা তাদের কার্যক্রমে অতিমাত্রায় সম্পৃক্ত থাকা উচিৎ বলে মনে করেন। এমনটা করতে গিয়ে কিছু ব্যক্তিগত বিষয়ও জড়িয়ে যায়। এতে কখনোই ক্রিকেট বিকশিত হয় না। নির্দিষ্ট পদে নির্বাচিত হতে তারা প্রচুর অর্থ ব্যয় করছেন।

তারা মনে করেন, শুধুমাত্র নিজস্ব লোকদের সমর্থন করার জন্য এবং বোর্ডের বিভিন্ন কমিটিতে নিয়োগ দেয়ার জন্য নির্দিষ্ট কারণে কার্যক্রম চালানোটা তাদের অধিকার। তারা বুঝতে চান না, বোর্ড কীভাবে চালাতে হয়। বোর্ড এবং প্রশাসনের ভেতর একটা সীমানাও আছে।

ড. মুরাদ ঘরোয়া ক্রিকেটে একজন পরিচালক, একজন ফিন্যান্স ম্যানেজার এবং অন্যান্য অনেক পদে বৈতনিক এবং অবৈতনিকভাবে নিয়োগ দিতে চেয়েছিলেন। নিজের পছন্দের ব্যক্তিদেরই তিনি পদগুলোতে বসাতে চেয়েছিলেন। বিশ্বকাপ এবং তার পরবর্তীতে জাতীয় দলের জন্য একটি হাই পারফরম্যান্স কাঠামো তৈরির প্রচেষ্টায় তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হন। বোর্ডে আম্পায়ারিং এবং কোচিং কাঠামোর পুনর্গঠনও করতে চেয়েছিলেন ড. মুরাদ।

বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে ডেভেলপমেন্ট অফিসার জেমি পল লয়েড, মহিলা সমন্বয়কারী জুলি অ্যাবট এবং শক্তি ও কন্ডিশনিং কোচ বার্ট ককলির পদত্যাগ নিয়ে বোর্ডে ভেতরের অস্থিরতা প্রকাশ্যে চলে আসে।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Next Post

মেসির আইকনিক জার্সি চাচ্ছেন ইয়ামাল

Next Post
ইয়ামাল ও মেসি বার্সেলোনা জার্সি পরা ছবি, ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির আইকনিক জার্সি চাচ্ছেন ইয়ামাল

রাশমিকা জন্মদিনে চমকপ্রদ লুকে, সুন্দর সাজে সেজে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে যে লুকে চমকে দিলেন রাশমিকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT