চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কোন সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 05, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সংবাদপত্র চ্যানেল আই অনলাইন এর জন্য যুদ্ধক্ষেত্রের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোন সময় ইরানের দিক থেকে একটি বড় হামলা হতে পারে বলে আশংকা করছে ইসরায়েল। এই কারণে দেশটির ভেতর বড় একটি অংশজুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য হামলার আশংকায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

বিবিসি জানিয়েছে, ইসরায়েল আশংকা করছে ইরানের দিক থেকে দেশটিতে যে কোন সময় হামলা হতে পারে এবং শুক্রবারই এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছে। সেজন্য ইসরায়েলের জিপিএস ব্লক করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের একজন মুখপাত্র।

বৃহস্পতিবার থেকেই ইসরায়েলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরায়েল এ কাজ করেছে। কারণ জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়। তেল আবিব এবং জেরুজালেমের মতো বড় শহরগুলো থেকে অনেকে জানিয়েছেন যে তারা জিপিএস এর মাধ্যমে বিভিন্ন লোকেশন চিহ্নিত করতে পারছেন না।

এছাড়াও ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ঘোষণা দিয়েছে যে সেনাবাহিনীতে যেসব সৈন্য কমব্যাট ইউনিটে রয়েছে তাদের সব ছুটি স্থগিত করা হয়েছে। কারণ প্রতি রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করা হয় ইরানে। এসময় ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় দেশটিতে। এই বিক্ষোভ থেকেই সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

গত সোমবার সিরিয়ায় ইরানের কনস্যুলেট মিসাইল হামলায় অন্তত ১৩জন নিহত হবার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। সে হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, যারা আমাদের ক্ষতি করবে কিংবা ক্ষতি করার পরিকল্পনা করবে, আমরা তাদের আঘাত করবো। অনেক বছর ধরে ইরান আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা অন্যদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে কাজ করছে। সেজন্য ইসরায়েল ইরান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।

Tags: ইরানইসরায়েলজিপিএস
Previous Post

“মোশাররফ ভাই বলেছেন, তোর মধ্যে নায়িকাদের মতো নখরামি নেই”

Next Post

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Next Post
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে খাদ্য বিতরণ কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি নদীর তীরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় আয়োজক যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT