চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় সবচেয়ে ধনী কোন তারকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in বিনোদন
A A
বিশ্বের ধনী তারকারা, বিলিয়নিয়ার তালিকায় শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোর্বস ২০২৪ সালের বিলিয়নিয়ারদের যে তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করা হয়েছে। যার মাঝে আছেন তারকারাও।

এই তালিকায় নাম আসা বিনোদন জগতের তারকাদেরও গত এক বছরের সম্পদের পরিমাণ প্রকাশ করেছে ফোর্বস। গতবার না পেলেও এবারের তালিকায় স্থান পেয়েছেন টেইলর সুইফট। এছাড়াও আছেন আর অ্যান্ড বি, রিয়ান্না সহ অনেকেই। তবে তারকাদের মাঝে সবচেয়ে ধনী যিনি, তার সম্পদের পরিমাণ ৫.৫ বিলিয়ন ডলার।

তারকাদের মাঝে সবচেয়ে ধনী স্টার ওয়ার্স নির্মাতা জর্জ লুকাস, তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫.৫ বিলিয়ন ডলার। মূলত তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘লুকাস ফিল্মস’-এর কারণেই এত ধনী তিনি।

এরপরেই আছে স্টিভেন স্পিলবার্গের নাম। এই গুণী নির্মাতার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪.৮ বিলিয়ন ডলার।

তালিকার তৃতীয় স্থানে আছে মাইকেল জর্ডানের নাম। নাইকের জর্ডান ব্র্যান্ডের জন্যই মূলত এত অর্থ উপার্জন করেছেন তিনি। এছাড়াও অন্যান্য ব্র্যান্ড পার্টনারশিপ থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করেন।

এর পরেই আছে অপরাহ উইনফ্রে (২.৮ বিলিয়ন), জে-জেড (২.৫ বিলিয়ন), কিম কার্দাশিয়ান (১.৭ বিলিয়ন), পিটার জ্যাকশন (১.৫ বিলিয়ন), টাইলার পেরি (১.৪ বিলিয়ন), রিয়ান্না (১.৪ বিলিয়ন), টাইগার উডস (১.৩ বিলিয়ন), লিব্রোন জেমস (১.২ বিলিয়ন), ম্যাজিক জনসন (১.২ বিলিয়ন), ডিক ওলফ (১.২ বিলিয়ন) ও টেইলর সুইফটের (১.১বিলিয়ন) নাম।

ফোর্বসের সর্বশেষ এই তালিকায় ২৩৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ১৯৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ইলন মাস্ক এবং ১৯৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজস।

সূত্র: কইমই

Tags: অপরাহ উইনফ্রেজর্জ লুকাসটেইলর সুইফটফোর্বসমাইকেল জর্ডানরিয়ান্নালিড বিনোদনস্টিভেন স্পিলবার্গ
Previous Post

এবার ২৪ লাখ জরিমানা রিশভ পান্টের

Next Post

আদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post
অদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

আদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

ফুটবল খেলোয়াড়রা মাঠে একত্রিত, মাঠের পাশে দর্শকরা বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে রমজানকে আলিঙ্গন করেছে ফুটবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT