চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ফাঁকা রাজধানীতে বিশেষ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in - সেমি লিড, অপরাধ
A A
ঢাকার বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অপতৎপরতা বন্ধে ডিএমপি সর্বদা তৎপর। ঈদের উৎসবকে ঘিরে কোন হুমকি নেই। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধুরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যায়। এই সময়ের নিরাপত্তা ব্যবস্থা কি হবে এবং ঈদকে ঘিরে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই। তবে নিরাপত্তা পরিকল্পনায় এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সাজানো হয়েছে।

তিনি বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ বাইরে যাবেন। এই সময়ে ঢাকা শহর ফাঁকা থাকে। তাই আমরা পরামর্শ দিবো নগরবাসীর মূল্যবান জিনিসপত্রের বিষয়ে নিজেরা সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন। পুলিশের পক্ষ থেকে দিনে রাতে ২৪ ঘন্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ঈদ ঘিরে ছিনতাই রোধে ডিএমপি’র সবগুলো টিম কাজ করছে উল্লেখ করে হাবিব বলেন, ডিএমপির ৮ বিভাগে টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়েছে।  সেখানে ডিসি ও থানা পুলিশ এক সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। টাস্কফোর্স গঠনের পর বর্তমানে ডিএমপিতে ছিনতাইয়ের হার নিম্নমুখী। অর্থাৎ কমতে শুরু করেছে।

হাবিবুর রহমান বলেন, পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে গত এক বছরে যত দুর্ঘটনা ঘটেছে তার অর্ধেকের বেশি মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছে।

এই পরিসংখ্যানই বলে দেয় আমাদের কি করতে হবে। আমাদের পুলিশ সদস্যরা যারা ছুটিতে দূরদূরান্তে যাবেন, তাদেরকে আমরা নিরুৎসাহিত করিনি বরং নিষেধ করেছি, তারা কোন অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে নিজের এলাকায় যেতে পারবে না।

Tags: ঈদ নিরাপত্তাডিএমপি কমিশনার হাবিবুর রহমান
Previous Post

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা জোরদার করার নির্দেশ রাষ্ট্রপতির

Next Post

১০ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Next Post
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সাজেক ভ্যালিতে পাহাড় কাটা বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশের পর পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT