চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে হয়ে গেল বিশ্বনাট্য দিবসের জমকালো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in বিনোদন
A A
বিশ্বনাট্য দিবসের আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট আইটিআইর বিশ্বনাট্য দিবস কেন্দ্রীয়ভাবে পালিত হয়েছে চীনের লাংফাও-তে। গত ২৭ থেকে ২৯ মার্চ এই অনুষ্ঠানে বাংলাদেশ আইটিআইয়ের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কাউন্সিল সভায় বাংলাদেশ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন।

বিশেষ আমন্ত্রণে আইটিআইয়ের সাম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার তিন দিনের অনুষ্ঠানমালায় যোগ দেন। তিনি এবং আইটিআই ডিরেক্টর জেনারেল টোবিয়াস বিয়ানেকানে বিভিন্ন অনুষ্ঠানে আইটিআইর প্রতিনিধিত্ব করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাংফাওয়ের নবনির্মিত সিঙ্ক রোড ইন্টারন্যাশনাল আর্ট সেন্টারের বিশাল কমপ্লেক্সে বিশ্বনাট্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠান, চারটা কী-নোট সেশান ও তিনটা প্যানেল আলোচনা হয়। গালা নাইটে চিলি, ফ্রান্স, পোলান্ড, কিউবা ও চীনের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন।

২৮ মার্চ অনুষ্ঠিত বিভিন্ন আইটিআই কেন্দ্রের প্রতিনিধিদের সভায় রামেন্দু মজুমদার আইটিআই চার্টারের প্রস্তাবিত পরিবর্তনের গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করেন। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কাউন্সিলের সভায় বাংলাদেশ, চীন, ভারত, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, ফিলিপিন্স, শ্রীলংকা ও ভিয়েতনামের প্রতিনিধিরা অংশ নেন।

২৯ মার্চ সবাইকে বেইজিং নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ঘুরিয়ে দেখানো হয়। প্যালেস মিউজিয়াম দেখার পর রাতে অভ্যাগতরা একটা অপেরা উপভোগ করেন। রামেন্দু মজুমদার ও দেবপ্রসাদ দেবনাথ ৩০শে মার্চ রাতে দেশে ফিরে এসেছেন।

Tags: চীনথিয়েটারনাটকরামেন্দু মজুমদারলিড বিনোদন
Previous Post

মধ্যবিত্ত হওয়ায় অপমানিত হতেন চিরঞ্জীবী!

Next Post

গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় ৫ ত্রাণকর্মী নিহত

Next Post
গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় আহতদের জন্য অ্যাম্বুলেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের হামলায় ৫ ত্রাণকর্মী নিহত

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫১১ রানের লক্ষ্যে বাংলাদেশের ভালো শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT