চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো ছবি বানিয়ে ঈদ ছাড়া মুক্তি দিন: রুহেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ এলেই ছবি মুক্তির প্রতিযোগিতায় নেমে পড়েন পরিচালক প্রযোজক থেকে শিল্পীরা। গেল কয়েক বছর ধরে এই প্রতিযোগিতা আরও বেড়েছে। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ডজন খানেক বাংলা ছবি। সেই তুলনায় সিনেমা হল থাকবে সর্বসাকুল্যে ১৫০ থেকে ১৬০টি! 

ঈদে ছবি মুক্তির এই প্রতিযোগিতার চিত্র অনেকটা মরণ কামড়ের মতো হয়ে দাঁড়িয়েছে। তাই ঈদ এলেই একসঙ্গে এতোগুলা ছবি মুক্তি দিতে পরিস্কারভাবে নিষেধ করলেন দেশের সিনেমা প্রদর্শনের সর্বাধুনিক চেইন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।

সোমবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের বলিউড ছবি ‘ক্রু’র বিশেষ প্রদর্শনী ও ইফতার আয়োজনে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব রহমান বলেন, ভালো স্টোরি টেলিং এবং সিনেমাটোগ্রাফি ভালো হলে যে কোনো সময় ছবি চলে। তাই ঈদ বাদে যদি ভালো ছবি মুক্তি দেয়া যায় ছবি চলবে।

ঈদ ছাড়া প্রচারণা করে ছবি মুক্তি দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঈদে ছবি মুক্তি দিলেই যে ভালো চলবে এর কোনো গ্যারান্টি নেই। নির্মাতা এবং প্রযোজক তাদের বলছি, ভালো ছবি বানিয়ে ঈদ ছাড়া মুক্তি দিন। এর আগে ‘হাওয়া’ ঈদ ছাড়াই খুব ভালো চলেছে। সঠিকভাবে প্রচারণা করে ঈদ ছাড়া ছবি মুক্তি দিতে হবে। কারণ মার্কেটিং ছাড়া মানুষকে না জানিয়ে ছবি ভালো ফলাফল আশা করা মুশকিল। অনেকে ভালো ছবি বানালেও মার্কেটিং করে না।

গেল বছর ঈদুল আজহায় স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দারুণ ব্যবসা করেছিল। এই দুই ছবি দুই মাস পরেও রমরমা চলেছিল। কিন্তু জানুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সে আর কোনো বাংলা ছবি ভালো চলেনি।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, জানুয়ারি থেকে মার্চও শেষ হলো কিন্তু কোনো ভালো বাংলা ছবি পাইনি যেটা দর্শক দেখেছে। এখন কিন্তু বাংলা ছবির প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। সেই চাহিদা মিটাতে পারছিনা। যারা ওটিটির জন্য ছবি বানাচ্ছেন তাদের বলবো আপনারা বাক্সবন্দি না করে সবার জন্য, সিনেমা হলের জন্য ছবি বানান। তিনমাস পরে ওটিটিতে দেন। তাহলে এটা ছবির জন্য প্রোপ্রার লাইফ সার্কেল হবে।

আসন্ন ঈদে ডজন খানেক ছবি থেকে কতগুলো ছবি চলবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিসংখ্যান অনুযায়ী যে ছবিগুলো মানুষের আগ্রহ বেশি থাকবে সেগুলো আমরা প্রদর্শন করবো। এই সময় গডজিলাসহ আরও একটি হলিউড ছবিও চলবে। ঈদে কোনো হিন্দি ভাষার ছবি চালাবো না।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান ও চট্টগ্রাম ১ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সারাদেশে আমাদের যতগুলো স্ক্রিন আছে ঈদে ৯০ শতাংশই বাংলা ছবি চলবে। ‘ন ডরাই’ এরপর সিনেপ্লেক্স প্রযোজনা করবে বলেছিল, সেদিকেও কাজ চলছে। সঠিক স্টোরি ও স্ক্রিপ্টের কাজ চলছে। একই সঙ্গে সারাদেশে সিনেপ্লেক্সের ১০০ চালুর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Tags: ঈদের ছবিনির্মাতাপরিচালকপ্রযোজকলিড বিনোদনশিল্পীসিনেপ্লেক্সস্টার সিনেপ্লেক্স
Previous Post

বুয়েটে রাজনীতির কাঠামো কী হবে জানাল ছাত্রলীগ

Next Post

লন্ডন এক্সপ্রেসে আগুন: নাশকতা কিনা খতিয়ে দেখছে র‌্যাব

Next Post
লন্ডন এক্সপ্রেসে আগুন লাগার দৃশ্য, ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন এক্সপ্রেসে আগুন: নাশকতা কিনা খতিয়ে দেখছে র‌্যাব

নিরাপত্তা বাহিনী ও গ্রেপ্তারকৃতদের ছবি, চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক সেকেন্ডে চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT