চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে চমক দেখাচ্ছে পৃথ্বীরাজের সেই ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 30, মার্চ 2024
in বিনোদন
A A
প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন পুরুষ, পশুর সাথে ঘুরে বেড়াচ্ছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার প্রকাশ্যে আসার শুরু থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল দেড় দশকের (১৫ বছর) বেশি সময় ধরে নির্মিত হওয়া পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালায়ালাম চলচ্চিত্র ‘আদুজিভিথাম’। যা ‘দ্য গট লাইফ’ নামেই বেশি পরিচিত।

অবশেষে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরপর রীতিমত বাজিমাত করছে এই ছবি।

বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাড়িয়েছে ৩০ কোটি রুপি! যার ভেতর শুধু ভারতীয় বক্স অফিসেই ১৬ কোটি রুপি আয় করেছে ছবিটি। যেখানে প্রথম ও দ্বিতীয় দিনের আয় যথাক্রমে ৮.৮০ ও ৭.২০ কোটি!

এছাড়াও গেল তিন বছর ধরে মুক্তি প্রাপ্ত মালায়ালাম সিনেমা হিসেবেও সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে ৮০ কোটি রুপি বাজেটের এই ‘দ্য গট লাইফ’ সিনেমাটি।

জানা গেছে, ১০ বছরের চিত্রনাট্য ও ৬ বছরের দৃশ্যধারণ শেষে ‘দ্য গট লাইফ’ সিনেমাটি নির্মাণ শেষ হয়। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নব্বইয়ের দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে সিনেমায়।

যেখানে সৌদি আরবের মরুভূমিতে অমানবিক দাসত্বের জীবন কাটাতে দেখা গেছে পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত চরিত্র নজীবকে। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে তার দিন কাটে অর্ধাহারে। এমনকি তাকে গোসলের পানি দেওয়া হয় না। এ জীবন থেকে রেহাই পেতে নানা চেষ্টা করতে থাকে নজীব।

পৃথ্বীরাজ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। যার সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছেন ভিজ্যুয়াল রোমান্স। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ। –বলিউড মুভি রিভিউজ

Tags: ‘আদুজিভিথাম’‘দ্য গট লাইফ’পৃথ্বীরাজ সুকুমারনবক্স অফিস
Previous Post

জমে উঠেছে ঈদের কেনাকাটা

Next Post

অবৈধ যৌনসম্পর্কে থাকলেই নারীদের প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা

Next Post
বোরকা পরা নারী, ঐতিহ্যবাহী পোশাক, পটভূমিতে কাঠের দরজা ও গাছের গিঁট।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ যৌনসম্পর্কে থাকলেই নারীদের প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উদযাপন করছে, কুশলকে সেঞ্চুরি করতে দিলেন না সাকিব. Channel i News - চ্যানেল আই নিউজ

কুশলকে সেঞ্চুরি করতে দিলেন না সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT