চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক চরিত্রে ভাবনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 29, মার্চ 2024
in বিনোদন
A A
বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইন এর জন্য রিপোর্ট করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান পরিচালিত এবারের ঈদের বিশেষ নাটক ‘একটি খোলা চিঠি’। যেখানে একজন সাংবাদিক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আশনা হাবীব ভাবনাকে!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের আগের দিন ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে এই নাটকটি।

সাংবাদিক চরিত্রে ভাবনা! ছবি: চার নারী ও এক পুরুষ আলোচনা করছেন outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ এতে আশনা হাবীব ভাবনা ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী।

নাটকের গল্পে দেখা যাবে- মধ্যবিত্ত এক পরিবারের প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক। তিনি নীতিবান। তার বড় মেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু স্কুলশিক্ষক আলাল উদ্দিনকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে এটি অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যান একজন সংবাদকর্মীকে খুন করেছেন। এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার।

বাংলাদেশি নারী সাংবাদিকের ভাবনা ও মনোভাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ বেইলি রোডের ঘটনায় আলাল মাস্টার মামলা করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে নিজে যে খুন করেছেন সেই মামলার সাক্ষী না হতে আলাল মাস্টারকে হুমকি দেন চেয়ারম্যান। আলাল মাস্টার অনঢ়। চেয়ারম্যান এবার আলাল মাস্টারের মেয়ে সংবাদকর্মী গুলনাহারকে অপহরণ করেন।

শেষ পর্যন্ত নাটকে কী হবে? সংবাদকর্মী গুলনাহারের পরিণতিই বা কী, তা জানতে হলে দেখতে হবে নাটকটি।

Tags: আশনা হাবিব ভাবনাঈদের আগের রাতজয়ন্ত চট্টোপাধ্যায়নাটকফারুক হোসেনভাবনামনি কাঞ্চনমিন্টু সরদাররওনক বিশাখা শ্যামলীরেজানুর রহমানলিড বিনোদনলুৎফর রহমান জর্জসুকর্ন হাসান
Previous Post

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে এবার জাতিসংঘের প্রতিক্রিয়া

Next Post

সূর্যগ্রহণের সময় গাড়ি দুর্ঘটনায় মারা যেতে পারে হাজারো মানুষ!

Next Post
সূর্যগ্রহণের সময় আকাশে সূর্য ও চন্দ্রের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যগ্রহণের সময় গাড়ি দুর্ঘটনায় মারা যেতে পারে হাজারো মানুষ!

ক্রিস্টেন স্টুয়ার্টের ছবি, তিনি একটি কালো ও সাদা পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন মার্ভেলের সিনেমায় আগ্রহী নন ক্রিস্টেন স্টুয়ার্ট?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT