চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে মিঠুর ‘পাতালঘর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 28, মার্চ 2024
in বিনোদন
A A
অভিনেত্রী পত্রিকার সামনে দাঁড়িয়ে, ওটিটি সিরিজের পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু পরিচালিত তারকাবহুল সিনেমা ‘পাতালঘর’। আলোচিত এই ছবিটি দর্শক ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’ বানিয়ে দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা নূর ইমরান মিঠু। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘পাতালঘর’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয় ছবিটি। গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। গেল বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে পুরস্কার’ পেয়েছে।

বক্স অফিস নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মসের প্রযোজনায় ‘পাতালঘর’ নির্মাণে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। গেল বছর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয়।

‘পাতালঘর’-এর শুটিং হয়েছিল করোনাকালে। যা মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাস।

Tags: আফসানা মিমিআরফান মৃধা শিবলুগিয়াস উদ্দিন সেলিমদীপান্বিতা মার্টিননাজিয়া হক অর্ষানাসির উদ্দিন খাননুসরাত ফারিয়াপাতাল ঘরফজলুর রহমান বাবুমামুনুর রশিদমৌটুসি বিশ্বাসরওনক হাসানলিড বিনোদনসালাউদ্দিন লাভলুসিনেমাহাসনাত রিপন
Previous Post

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে কিশোরীর লাশ উদ্ধার

Next Post

টেস্টে ফেরা নিয়ে যা বললেন সাকিব

Next Post
সাকিব কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন, ক্যাপ পরা, ব্যাকপ্যাক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ফেরা নিয়ে যা বললেন সাকিব

প্রক্টর জামিন না পেয়ে আদালত থেকে বের হচ্ছেন, সঙ্গে আইনজীবী ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যা: প্রক্টরের জামিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT