চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ফেরা নিয়ে যা বললেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 28, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন, ক্যাপ পরা, ব্যাকপ্যাক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় পাঁচমাস পর টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টেস্টে ফেরা হচ্ছে প্রায় বছরখানেক পর। ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। এমন একটা সময়ে প্রত্যাবর্তন ঘটছে, যখন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে আত্মবিশ্বাস তলানিতে গেছে দলের।

সাকিব ফেরায় নিঃসন্দেহে দল আত্মবিশ্বাস ফিরে পাবে। কেননা সাকিবের উপস্থিতি মানে ব্যাটে-বলে দুজনের কাজ একজনের মাধ্যমেই পাওয়া।

লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার আগে সাকিব বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট জেতা উচিত। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

‘আশা তো সবসময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সবসময়ই আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

বৃহস্পতিবারই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সঙ্গী হবেন শেষ টেস্টের দলে ডাক পাওয়া হাসান মাহমুদ। শনিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট। সিলেট টেস্টে ৩২৮ রানের হারের পর বেশ চাপে আছে নাজমুল হোসেন শান্তর দল।

তরুণ অধিনায়কের নেতৃত্বে এবারই প্রথম খেলবেন সাকিব। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিবের চোটে বাংলাদেশকে একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত।

অধিনায়ক হিসেবে তরুণ শান্তর ভবিষ্যৎ নিয়ে সাকিব বললেন, ‘খুবই আর্লি স্টেজ। আমি নিশ্চিত বিসিবি ওকে(শান্ত) লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে, যেটা সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’

নিজের ফেরা ও প্রত্যাশা নিয়ে সাকিব বলেছেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একইসঙ্গে গর্বিত।’

Tags: চট্টগ্রামবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসসাকিব
Previous Post

ঈদে চ্যানেল আইয়ে মিঠুর ‘পাতালঘর’

Next Post

অবন্তিকার আত্মহত্যা: প্রক্টরের জামিন নামঞ্জুর

Next Post
প্রক্টর জামিন না পেয়ে আদালত থেকে বের হচ্ছেন, সঙ্গে আইনজীবী ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যা: প্রক্টরের জামিন নামঞ্জুর

ক্রিকেটার মাঠে বসে আছেন, আহত হয়ে পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্দিকের ছবি ভেসে উঠতেই জুতা ছুঁড়ল দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT