চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 27, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফুলের দোকানে একজন নারী ফুল সাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এ বিষয়ে প্রতিবাদ জানাতে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপ-প্রধানকে ডেকেছে ভারত সরকার।

বুধবার ২৭ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, বিকেলে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত উপ-প্রধান গ্লোরিয়া বারবেনাকে তলব করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় মন্ত্রণালয়ের দিল্লি কার্যালয়ে দু’পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়।

প্রতিবেদনে বলা হয, বৈঠকের পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে ভারত সরকার বলেছে ‘অস্বাস্থ্যকর নজির’ এবং ‘অনাকাঙ্ক্ষিত আপত্তির’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রগুলো অন্যের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হবে বলে আশা করি। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এই দায়িত্ব আরও বেশি। অন্যথায় এটি অস্বাস্থ্যকর নজির স্থাপন করতে পারে।

ভারতের আইনি প্রক্রিয়াগুলো একটি স্বাধীন বিচারব্যবস্থার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা উদ্দেশ্যমূলক এবং সময়োপযোগী ফলাফলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর ওপর আপত্তি জানানো অযৌক্তিক।

এর আগে, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, তারা কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছেন এবং কারাবন্দি আম আদমি পার্টির নেতার জন্য ‘একটি ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানাচ্ছেন।

তার আগে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার সেটিরও তীব্র প্রতিবাদ জানায় এবং জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়।

Tags: কেজরিওয়ালযুক্তরাষ্ট্র-ভারত
Previous Post

জনি ডেপই কি হচ্ছেন ‘জ্যাক স্প্যারো’?

Next Post

বিদেশী প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি: শেখ পরশ

Next Post
শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশী প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি: শেখ পরশ

বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শ নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে বলে ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের আদর্শ নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT