চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে লাগবে অভিভাবকদের অনুমতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 27, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
সামাজিক মাধ্যমের আইকন সহ রঙিন কিউব গুলি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম নিয়ে গত কিছুদিন ধরেই নানা পদক্ষেপ নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বাইডেন সরকার সেখানে টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে এখনও চলছে বিতর্ক। এরই মধ্যে ফ্লোরিডার গভর্নর জানিয়েছেন, নাবালকেরা যাতে সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারে তা নিয়ে একটি আইনে সই করেছেন তিনি।

ডয়েচ ভেলে জানিয়েছে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস এই বিলে সই করেছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে। এর ফলে ১৩ বছর না হলে সামাজিক মাধ্যমগুলোতে অ্যাকাউন্ট খোলা যাবে না।

আইনে বলা হয়েছে, ১৩ বছর বয়স পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহার করা যাবে না। ১৪ এবং ১৫ বছরের বালক-বালিকারা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু তার জন্য বাবা-মায়ের অনুমতি নিতে হবে। ফ্লোরিডার স্থানীয় সরকার জানিয়েছে, সামাজিক মাধ্যমের যুগে এই আইন বাবা-মাকে বাচ্চা বড় করতে সাহায্য করবে।

অনেকদিন ধরেই ফ্লোরিডায় এই বিলটি নিয়ে বিতর্ক জন্ম দিয়েছিল। রাজ্যের স্পিকার পল রেনার এর আগে বলেছিলেন, ১৬ বছরের নিচে কোনো নাবালক সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। রেনার বলেছেন, সামাজিক মাধ্যম ভরে আছে পেডোফিল এবং পাচারকারীতে। তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নাবালকদের উত্তেজিত করে এবং অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যায়।

এই বিলটি নিয়ে বিতর্কের সময় দুইটি বিষয় সামনে এসেছিল। একদিকে শিশু-সুরক্ষা, অন্যদিকে বাকস্বাধীনতা। সামাজিক মাধ্যম ব্যবহারের অধিকার এভাবে ছিনিয়ে নেওয়া যায় কি না, তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বলা হয়েছে, শিশুর মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকেই সবার আগে গুরুত্ব দিতে হবে।

Tags: নাবালকনিষেধাজ্ঞাসামাজিক মাধ্যম
Previous Post

পেট থেকে জীবন্ত কুঁচিয়া বের করল ডাক্তার!

Next Post

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহিমের স্ত্রীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

Next Post
আব্দুর রহিমের স্ত্রীর ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহিমের স্ত্রীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

রোজা ভঙ্গের কারণ ও মাকরুহসমূহের আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজা ভঙ্গের কারণ ও মাকরুহসমূহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT