চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:23 পূর্বাহ্ন 26, মার্চ 2024
in প্রবাস সংবাদ
A A
বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের গণহত্যা দিবসের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। সোমবার (২৫ মার্চ) এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তা পড়ে শুনানো হয় এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ভয়াল এ দিনে বক্তাগণ ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকাসহ সারাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের উপর বিস্তারিত আলোকপাত করেন।

কনসাল জেনারেল জনাব মোঃ ফারুক হোসেন তার বক্তব্যের শুরুতে জাতির পিতার স্মৃতির প্রতি এবং ২৫ মার্চ কালরাতের বর্বরতম হত্যাকাণ্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা। হাজার বছর ধরে শৃঙ্খলিত বাঙালি জাতিকে মুক্ত করার জন্য জাতির পিতা সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন। আমাদেরকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চ লাইট’-এর মাধ্যমে হত্যাযজ্ঞ পরিচালনা করে ছাত্র জনতা ও নিরস্ত্র বাঙ্গালিকে স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু বাঙালি জাতিকে দমাতে পারেনি। সকল বাঁধা পেরিয়ে মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে উন্নতি আর সমৃদ্ধির পথে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। এ দেশ দ্রুত বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে উঠবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীঘ্রই বাংলাদেশের গণহত্যা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tags: কানাডাগণহত্যা দিবসদাবি
Previous Post

স্বাধীনতা দিবসে জয় উপহার দিতে চান জামাল

Next Post

মস্কো হামলায় জড়িতদের পুরুষাঙ্গে ইলেকট্রিক তার জড়িয়ে বিস্ফোরণ!

Next Post
মস্কোতে হামলার সন্দেহভাজনকে আটক করছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কো হামলায় জড়িতদের পুরুষাঙ্গে ইলেকট্রিক তার জড়িয়ে বিস্ফোরণ!

বাংলাদেশের পতাকা নিয়ে গুগল ডুডল, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসের সাজে গুগল ডুডল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT