চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ ঘণ্টা পরীক্ষা নেয়ার বিষয়ে যা জানালো বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 অপরাহ্ন 25, মার্চ 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে ৫ ঘণ্টাব্যাপী নেয়া হবে সব পাবলিক পরীক্ষা। এমন খবর শুনে চিন্তিত হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রচার হতে দেখা যায়। তবে ৫ ঘণ্টাব্যাপী পরীক্ষা নেয়ার ব্যাপারে কী বলছে বোর্ড?

এ বিষয়ে কথা হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম এর সাথে। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, এই ধরনের একটি প্রস্তাব তুলে ধরা হয়েছে মাত্র। এখনই কোন কিছু চূড়ান্ত হয়নি। এর জন্য সময় লাগবে।

এর আগে, নতুন শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন নিয়ে তুমুল সমালোচনার পর মূল্যায়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত করে এনসিটিবি। জানা গেছে, রোববার ২৪ মার্চ শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে খসড়াটি করা হয়েছে। সেই অনুযায়ী, আগের পদ্ধতিতে আর পরীক্ষা হবে না। এটিকে মূল্যায়ন বলা হচ্ছে।

ফরহাদুল ইসলাম বলেছেন, নতুন কারিকুলামে চলিত পদ্ধতিতে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ নতুন কারিকুলাম অনুযায়ী পরীক্ষা নেয়া খুব একটা কার্যকর হবে না। তবে এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। মাত্রই এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। এই নিয়ে আরও কয়েক দফায় আলোচনা হবে। তারপর যদি মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া যায়, তবে ২০২৬ সাল থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম।

খসড়া অনুযায়ী, প্রতিটি মিড টার্ম ও চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে অন্য কেন্দ্রে। আর চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে নিজ স্কুলে। এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এতে ছয়টি সেশন থাকবে। চার ঘণ্টা থাকবে ব্যবহারিক। মিডটার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষায় সামষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়ন হবে নতুন কারিকুলামের আলোকে।

উল্লেখ্য, নতুন শিক্ষাক্রম অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০টি সাধারণ বিষয় পড়তে হবে। এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতি বছর দুটি পাবলিক পরীক্ষা হবে। গত বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে এবং আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে এ নিয়ম। এর আলোকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে।

Tags: এনসিটিবিপরীক্ষা
Previous Post

যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের শুভবুদ্ধির উদয় হোক: প্রধানমন্ত্রী

Next Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিচারের দাবি

Next Post
জামায়াতে ইসলামীর প্রতীক ও প্রতিবাদী লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিচারের দাবি

বাংলাদেশের মানচিত্রে ডিজিটাল নেটওয়ার্কের কনেকশন দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কালরাত স্মরণে সারাদেশে ১ মিনিটের ‘ব্ল্যাক আউট’ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT