চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পয়েন্টের আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 25, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে মাঠে, প্রস্তুতি নিচ্ছে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের কাছে বিশাল ব্যবধানে হারের পরও মানসিকভাবে উজ্জীবিত থাকার বড় রসদ পাচ্ছে বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের একই প্রতিপক্ষের সঙ্গে ম্যাচের ভেন্যু এবার বসুন্ধরা কিংস অ্যারেনা।

ইতিহাস বলছে, কিংস অ্যারেনায় চার ম্যাচ খেলা লাল-সবুজের দল একটিতেও হারেনি। তিন ড্রয়ের পাশাপাশি মালদ্বীপকে হারিয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটে হাভিয়ের ক্যাববেরার শিষ্যরা। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ঘরের চিরচেনা মাঠে ফিরতে পেরে আনন্দিত স্পেনিয়ার্ড এ কোচ।

কিংস অ্যারেনায় অপরাজিত থাকার ধারা বজায় রাখার আশা প্রকাশ করে বাংলাদেশের কোচ বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে দলের দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমাদের এখন সমন্বয় করে নিয়ে পরের ম্যাচে মনোযোগ দেয়া দরকার। যাতে আমরা সমর্থকদেরকে ভালো কিছু দিতে পারি। আশা করি, পয়েন্ট পেতে পারি।’

‘নিশ্চিতভাবেই আগামীকাল আমাদের জন্য বড় একটি দিন। অনেক দিন পর ঘরের মাঠে ফিরতে পেরে বেশ আনন্দিত। নিজেদের দর্শকদের সামনে খেলা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। কিংস অ্যারেনায় আবারো দারুণ পরিবেশ দেখতে চাই, যেখানে আমরা এখনও অপরাজিত।’

কুয়েতের মাটিতে অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোলের শোচনীয় হারের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ক্যাবরেরাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। যদিও তিনি পরিষ্কার জানিয়ে দেন, জামাল ভূঁইয়ার দল ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

‘অনেকের কাছে প্রথম লেগের ফল হতাশাজনক। কিন্তু এর মাঝেও অনেক ইতিবাচক দিক আছে। বিশেষ করে প্রথমার্ধে আমরা উঁচু মানের এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেছিলাম। বাছাইয়ের এই ধাপে এসে আমরা জানতাম, এই ধাপটা পার হওয়া খুব কঠিন হবে।’

‘এটা বিপর্যয় নয়। আমরা গোল হজমের সংখ্যা বিশ্লেষণ করি না। বিশ্লেষণ করি পারফরম্যান্স, উন্নতি ও যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেইসব বিষয়। খেলোয়াড়রাই মাঠে থাকে, তারাই পারফর্ম করে। আমি মাঠের বাইরে থাকি। প্রথম লেগের পারফরম্যান্সে ছেলেরাও হতাশ। তবে আবার বলছি, ছেলেরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত। আমার কাছে সংখ্যার গুরুত্ব নেই, পারফরম্যান্সই আসল কথা।’

ফিলিস্তিনের শক্তিমত্তা ও সামর্থ্য সম্পর্কে ক্যাবরেরা খোলামেলাভাবেই প্রকৃত বাস্তবতা স্বীকার করেন। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে আরও ভালো দল হয়ে ওঠার তাগিদ দেন।

‘ম্যাচের শুরুর ৪২ মিনিট আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললাম। এমন একটা দলের বিপক্ষে, যারা সবশেষ এশিয়ান কাপের শেষ ষোলোয় খেলেছে। আসরে পরে শিরোপা জেতা কাতারকে কুপোকাতের খুব কাছাকাছি ছিল।’

‘যে বিষয়গুলো মানিয়ে নেয়ার দরকার ছিল, সেগুলো করার পর আগামীকাল কী হয় তা দেখা যাক । আমাদের এগিয়ে যেতে হবে। এটা আমাদের জন্য আরও শেখার অভিজ্ঞতা। প্রথম লেগের পর আমাদেরকে এখন আরও ভালো দল হতে হবে।’

Tags: এএফসিএশিয়ান কাপ বাছাইক্যাবরেরাফিফাফিলিস্তিনফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাংলাদেশলিড স্পোর্টসসংবাদ সম্মেলন
Previous Post

সুন্দরবনে বাঘের লাফ, ভিডিও ভাইরাল

Next Post

একযুগ পর আইপিএল ফাইনাল চেন্নাইয়ে

Next Post
আইপিএল ফাইনাল খেলোয়াড়রা চেন্নাইয়ে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

একযুগ পর আইপিএল ফাইনাল চেন্নাইয়ে

প্রধানমন্ত্রীর সাথে ভুটানের রাজার বৈঠকের ছবি, আলোচনায় মুখোমুখি দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে গ্রেপ্তার জঙ্গি হারিস ফারুকীর বাংলাদেশে থাকার খবর প্রত্যাখ্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT