চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট টেস্টে হারের খুব কাছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 25, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হাতে রয়েছে তিনটি উইকেট। পড়ে আছে ৫টি সেশন। শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ৩৮২ রানে। সিলেট টেস্টে আগের দিনই পরাজয়ের ডাক শোনা স্বাগতিকরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি ধারাবাহিকভাবে বাজে ব্যাটিংয়ের কারণে।

ঠিক যেন প্রথম ইনিংসের ব্যাটিংকেই অনুসরণ করছে বাংলাদেশ। আগেরবার রান করেছিলেন কেবল তাইজুল ইসলাম এবার মুমিনুল হক। অপরাজিত আছেন ৪৭ রানে।

৫ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ দিনের প্রথম সেশনে হারিয়েছে দুটি উইকেট। দিনের শুরুতেই দলীয় ৫১ রানে ফিরে যান তাইজুল (৬)। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। দলীয় একশ পেরিয়ে ব্যক্তিগত ৩৩ রানে কাসুন রাজিথার শিকার হন মিরাজ।

মুমিনুলের সঙ্গী হয়েছেন শরিফুল ইসলাম (৩*)। এরপর নামবেন খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা। পরের সেশনেই চলে আসতে পারে সিলেট টেস্টের ফল।

প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৯ রান।

দিনের তৃতীয় সেশনে ৫১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয় ফেরেন রানের খাতা খোলার আগেই। অফস্টাম্পের অনেকটা বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন। স্বাগতিক অধিনায়কের ব্যাট থেকে আসে ৬ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ৯ রান। এরপর আরেক ওপেনার জাকির হাসান ফেরেন ১৯ রানের ইনিংস খেলে। শাহাদাত হোসেন দীপু রানের খাতা খুলতে পারেননি। সাদা বলের পর লাল বলেই ভুগছেন লিটন দাস। ক্ল্যাসিক ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক।

পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাজে বিধ্বস্ত বাংলাদেশ। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো তিনটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং ছাড়াও বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারীরা ৯২ রানে লিড পাওয়ায় স্বাগতিকদের লক্ষ্যটা হয়ে যায় হিমালয়ের মতো।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসসিলেট টেস্ট
Previous Post

১০ বিশিষ্টজনের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post

রোজা পালনে শারীরিক ও আত্মিক উপকারিতা

Next Post
পরিবারের সাথে রোজার খাবার, আনন্দময় পরিবেশে খাবার পরিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজা পালনে শারীরিক ও আত্মিক উপকারিতা

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে চাঁদের হাট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT