চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনায় ট্রলারডুবি; ৬ জনকে আসামি করে মামলা, এখনো নিখোঁজ ৬

এস কে রাসেল by এস কে রাসেল
3:19 অপরাহ্ন 24, মার্চ 2024
in কিশোরগঞ্জ, জনপদ
A A
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় বাল্কহেড সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিসহ ৬ অজ্ঞাতনামে ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) রাতে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার পিতা আব্দুল আলিম বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ কনস্টেবল সোহেল রানার বাবা আব্দুল আলিম গতরাতে একটি এজহার দায়ে করেন। এতে বাল্কহেড সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিসহ ৬ অজ্ঞাতনামে ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি কিশোরগঞ্জ নৌ পুলিশ অঞ্চল তদন্ত করবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

মামলার বাদি নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার পিতা আব্দুল আলিম বলেন, এ ঘটনাটি দুর্ঘটনা নয়। আমি মনে করি এটি হত্যাকাণ্ড। এই একটি ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে। আমি দোষীদের বিচার চাই। সেই কারণেই আমি মামলা করেছি।

ভৈরব নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, গতকাল দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি নিখোঁজ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমী বেগমের (২৬) ও অপরটি ভৈরবের টুটুন দের মেয়ে আরাধ্য দে (১১)। আজ সকালে থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা নদীর ভৈরব এলাকায় পাশাপাশি দুটি রেল ও একটি সড়কসেতু আছে। তিনটি সেতু ঘিরে ভৈরব প্রান্তে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। প্রতিদিন অসংখ্য মানুষ ঘাট থেকে নৌকা নিয়ে মেঘনা নদীতে ঘুরে বেড়ান। গত শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে একটি নৌকায় ১৫ থেকে ১৮ জন ঘুরতে যান। মাঝনদীতে বালুবাহী বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

এ ঘটনায় এখনও নিখোঁজরা রয়েছেন- পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩৪), তার মেয়ে মাহমুদা সুলতানা (৭), ছেলে রাইসুল (৫), ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দে’র স্ত্রী রুপা দে (৩০), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বেলন দে (৪৫) ও নরসিংদির বেলাব থানার দড়িকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে শিক্ষার্থী আনিকা আক্তার (১৮)।

Tags: থানায় মামলামেঘনায় ট্রলারডুবি
Previous Post

ভারতের পণ্য বর্জনের ডাক দিয়ে বাজার অস্থিতিশীল করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি পল্লী

Next Post
জামদানি পল্লীতে ঐতিহ্যবাহী কাপড় তৈরির দৃশ্য, উৎসবের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি পল্লী

নৌকায় উদ্ধারকাজে অংশ নেওয়া উদ্ধারকর্মী ও স্থানীয়রা, মেঘনায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT