চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরা স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপান, বির্তকের মুখে শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 24, মার্চ 2024
in বিনোদন
A A
শাহরুখ খান ভরা স্টেডিয়ামে ধূমপান করেন, বির্তকের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৩ মার্চ) ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এদিন চলতি মৌসুমের প্রথম ম্যাচ খেলেছে শাহরুখ খানের কেকেআর। আর প্রথম ম্যাচেই হায়দরাবাদকে হারিয়ে জয়ের স্বাদ পান শ্রেয়স আইয়াররা। তবে এসবের মধ্যেই ঘটল বিপত্তি!

ভরা ইডেনে শাহরুখের বিরুদ্ধে উঠেছে ধূমপানের অভিযোগ। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। চোখে কালো চশমা, পনি টেল, গায়ে ধূসর রঙের টি-শার্ট পরে এদিন ইডেনে দেখে মিলেছে বলিউড বাদশার। ইনিংস চলাকালীন স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসে ম্যাচ উপভোগ করছিলেন শাহরুখ। ঠিক সেই সময়ই ধূমপানরত অবস্থায় ক্যামেরায় বন্দি হন তিনি।

ম্যাচ চলাকালীন যেই ক্লিপ টেলিভিশনের পর্দায়ও দেখা যায়। আর তাতেই যেন ছিঃ ছিঃ রব পড়ে যায়।

যদিও শাহরুখের ধূমপানের অভ্যাস কারও অজানা নয়। কিন্তু তাই বলে স্টেডিয়ামের ভিতরে? ভিডিওটি দেখে এমন প্রশ্নই উঠছে নেটিজেনদের মনে। কেউ মন্তব্য করেছে, তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবার কেউবা বলছে, ‘এই তো শাহরুখ খান, বলিউড অভিনেতা আর কেকেআর টিমের মালিক। ন্যাশনাল টেলিভিশনে প্রকাশ্যেই ধূমপান করছে। বিসিসিআই মাঠের ভিতরে ধূমপান করতে দিচ্ছে? এমন ঘটনা তো তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা মেনে নেওয়া যায় না শাহরুখ খান আপনার লজ্জা হওয়া উচিত।’

এর আগেও ২০১২ সালে আইপিএলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ধূমপান করার সময় লেন্সবন্দি হয়েছিলেন শাহরুখ। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে ধূমপান করতে দেখা গিয়েছিল তাকে। এই বিষয়ে জয়পুরের স্থানীয় আদালতে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল।- টাইমস অব ইন্ডিয়া

Tags: আইপিএলধূমপানবিতর্কশাহরুখ খান
Previous Post

অবন্তিকার আত্মহত্যা মামলায় সহপাঠী আম্মানের জা‌মিন নামঞ্জুর

Next Post

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষায় বিশ্ববাসী

Next Post
বিভিন্ন পর্যায়ের চন্দ্রগ্রহণের ছবি, কালো আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষায় বিশ্ববাসী

বাংলাদেশের একজন নেতা ভাষণ দিচ্ছেন, পেছনে কাঠের দরজা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুত হচ্ছে রাজাকারের তালিকা, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT