চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপ কাটিয়ে ম্যাচে ফেরার চেষ্টায় লিটন-তাইজুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 23, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ব্যাটিংয়ে, চাপ কাটিয়ে ফেরার চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট টেস্টের প্রথম দিনে শাসন করেছিল পেসাররা। দ্বিতীয় দিনেও পেসারদের দাপট থাকবে, এমনই ইঙ্গিত মিলেছে। দিনের শুরুতে লাহিরু কুমারার বলে স্লিপে ক্যাচ দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর লঙ্কান পেসার কুমারার দ্বিতীয় শিকার হন শাহাদাত হোসেন। তাতে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও লিটন দাস ও তাইজুল ইসলামে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান। তাইজুল ৬৮ বলে ৩৪ ও লিটন ৩৪ বলে ১৭ রানে খেলছেন। দুজনের জুটিতে এসেছে ৩৬ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগের দিনের ৩ উইকেটে ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৯ রানে এবং তাইজুল ইসলাম রানের খাতা না খুলে দ্বিতীয় দিন শুরু করেন।

ম্যাচে প্রথমবার আক্রমণে এসে প্রথম বলেই জয়কে ফিরিয়ে দেন কুমারা। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিলেন তরুণ ওপেনার। ৪৬ বলে ১২ রান করে ফিরেন তিনি।

এরপর অবশ্য তাইজুল ইসলামের সঙ্গে ইতিবাচক ব্যাটিংয়ে চাপ সামালের চেষ্টা করছিলেন শাহাদাত হোসেন। থিতু হতে পারেননি তিনিও। কুমারার দ্বিতীয় শিকারে পরিণত হন। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করলেও বাড়তি বাউন্সের কারণে বল লাগে তার ব্যাটের কাঁধে। প্রথম স্লিপে সহজ ক্যাচ নেন ধনঞ্জয়া ডি সিলভা। তাতে ৩ চারে ২৬ বলে ১৮ রান করে সাজঘরের পথ ধরেন শাহাদাত।

এর আগে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠান টাইগার অধিনায়ক শান্ত। পেসারদের দাপটে শুরুটা ভালো পেলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি স্বাগতিক বোলাররা। ধনঞ্জয়া ও কামিন্দুর জোড়া সেঞ্চুরিতে ৬৮ ওভার ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান তুলে শ্রীলঙ্কা।

Tags: তাইজুলবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিটনলিড স্পোর্টসসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
Previous Post

আইপিএলে মোস্তাফিজের বিধ্বংসী প্রত্যাবর্তন, ৪ উইকেটে ম্যাচ সেরা

Next Post

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম

Next Post
বিচারপতি ইনায়েতুর রহিমের পোর্ট্রেট, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম

ডোনাল্ড লু পাকিস্তানে নির্বাচনে অনিয়মের তদন্তের জন্য অনুরোধ জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে নির্বাচনে অনিয়ম: তদন্তের অনুরোধ জানিয়েছেন ডোনাল্ড লু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT