চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ লাখ মানুষকে নিরাপদ খাবার পানি দিয়েছে ‘প্রবাহ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 22, মার্চ 2024
in বাংলাদেশ
A A
একজন নারী নিরাপদ পানির জন্য জলাধার ধরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ‘প্রবাহ’ এর স্থাপন করা ছয়টি পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এরমধ্য দিয়ে ২৩টি জেলায় প্রবাহ’র অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়ালো ১২১টি। এ উদ্যোগের সুবিধাভোগী প্রায় তিন লাখ মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।

বিশ্ব পানি দিবস ২০২৪-এ বেসরকারি খাত পরিচালিত উদ্যোগ প্রবাহ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন প্ল্যান্টগুলো উদ্বোধন করা হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ষ্ঠ লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে প্রান্তিক জনগোষ্ঠী; বিশেষ করে লবণাক্ততাপ্রবণ দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীর মাঝে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিষয়ে প্রবাহ প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ্‌ বলেন, ‘প্রবাহের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি। পানির এই সংকট নিরসনে টেকসই একটি মডেল সমাধান নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে প্রবাহ।’

উপকূলীয় অঞ্চলের এই পরিশোধন প্ল্যাটগুলোতে সর্বাধুনিক রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সুবিধাভোগীদের সহায়তায় আর্থিকভাবে স্ব-নির্ভর পদ্ধতিতে এ পরিশোধন প্ল্যান্টগুলো পরিচালিত হয়।

প্রবাহ’র মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বেশকিছু সফল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ধারাবাহিকতায় এ উদ্যোগ রাজশাহী সিটি করপোরেশন ও সেন্টমার্টিন দ্বীপে বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ)-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

২০০৯ সালে যাত্রা শুরু করে প্রবাহ। যাত্রা শুরুর পর থেকে এ উদ্যোগ আর্সেনিক দূষণ, পার্বত্যঞ্চলে পানির স্বল্পতা এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট সুপেয় পানির সংকট —বাংলাদেশের পানির তিনটি অন্যতম প্রধান সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে। প্রবাহ’র ১৫ বছরের এ যাত্রা গর্ব ও প্রত্যয় নিয়ে সবার জন্য নিরাপদ আজ ও আগামী নিশ্চিতে অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tags: প্রান্তিক জনগোষ্ঠী
Previous Post

বলে আলো ছড়িয়ে ব্যাটে এলোমেলো শুরু বাংলাদেশের

Next Post

যেসব ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শুভশ্রী

Next Post
শুভশ্রী ক্যামেরার সামনে হাসছেন, ক্যামেরা থেকে দূরে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শুভশ্রী

দুটি পুরুষ শিল্পী একসঙ্গে, হাসিমুখে, সাদা পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাভেলের সংগীতায়োজনে নজরুলের বিখ্যাত গজল  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT