চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের রবিনহো আটক, খাটতে হবে সাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 22, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রবিনহো রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা অবস্থায় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ব্রাজিলিয়ান সাবেক ফরোয়ার্ড রবিনহোকে। ইতালির আদালতের এ রায় কার্যকরের জন্য ব্রাজিলের সান্তোসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

মিলানের একটি নৈশ ক্লাবে ২০১৩ সালে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সাবেক এ ফুটবলার তখন এসি মিলানের হয়ে খেলছিলেন।

ইতালির সরকার বিচারের জন্য রবিনহোকে পাঠাতে অনুরোধ করলে দেশটি তা প্রত্যাখ্যান করে। বুধবার ব্রাজিলের একটি আদালত এ সিদ্ধান্তে উপনীত হয় যে, রবিনহোকে গৃহবন্দী না করে জেলে খাটতে হবে। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের একজন বিচারক তার আটক স্থগিতের আবেদন নাকচ করে দেন।

ব্রাজিলের আদালতের সিদ্ধান্তে অনেকেই খুশি হয়েছেন। কারণ অধিকাংশের ধারণা ছিল রবিনহো তার খ্যাতি এবং সম্পদের ব্যবহার করে ন্যায্য বিচার এড়াতে সক্ষম হবেন।

ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলা রবিনহো স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ঘটনা ঘটেছিল ‘সম্মতিতে’। সংঘবদ্ধ ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি সেখানে। ৪০ বর্ষী এ তারকা এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটিসহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ক্লাবে খেলেছেন।

Tags: ইতালিব্রাজিলমিলানরবিনহোরিয়াললিড স্পোর্টস
Previous Post

যার কান্না তাকেই কাঁদতে দিন

Next Post

টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতাসহ ৯ জন গ্রেপ্তার

Next Post
টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৯ জন গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতাসহ ৯ জন গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপে দীর্ঘ ভিডিও স্ট্যাটাসের নতুন ফিচার দেখাচ্ছে মোবাইল স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: দীর্ঘ ভিডিও স্ট্যাটাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT