চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজে জিম্মি বাংলাদেশিরা যে বার্তা দিলেন স্বজনদের কাছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 21, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বৃহৎ জাহাজে ধোঁয়া বের হচ্ছে, সমুদ্রে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত সপ্তাহে ২৩ জন নাবিকসহ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি হওয়ার ২ দিন পর্যন্ত জাহাজটির অবস্থানসহ বিভিন্ন তথ্য পরিবারের কাছে জানানোর সুযোগ পেয়েছিলেন জিম্মি নাবিকরা।

জিম্মি নাবিকদের পরিবার ও স্বজনদের সাথে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি জানিয়েছে, গত ১২ মার্চ জিম্মি হওয়ার পর থেকে ২ দিন পর্যন্ত নাবিকদের পরিবারের সাথে যোগাযোগসহ ও অন্যান্য কিছু সুবিধা দিলেও ২ দিন পর জলদস্যুরা সেটিও বন্ধ করে দেয়। তারা যেন অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে। নাবিকরা তাদের স্বজনদের জানিয়েছেন, জলদস্যুরা জাহাজে থাকা খাবার শুধু খাচ্ছেই না, সেগুলো নষ্টও করছে। অনাহারে থাকার দুশ্চিন্তার কথা জানান জিম্মি নাবিকরা।

জাহাজ এমভি আব্দুল্লাহর খাবার ও পানি দ্রুত ফুরিয়ে আসছে। এর মধ্যে জিম্মি নাবিকদের খাবারে ভাগ বসাচ্ছে সশস্ত্র জলদস্যুরা। এক সপ্তাহের বেশি সময় ধরে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ। কয়েক দফায় দস্যুরা জাহাজে আসা যাওয়া করছে।  প্রায় সব সময় জাহাজে থাকছে ৩০ থেকে ৪০ জন জলদস্যু। তারা নিয়মিত জাহাজের খাবার খাচ্ছে বলে নিজেদের পরিবারকে জানিয়েছেন নাবিকরা।

জিম্মি থাকা ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের সাথে তার বড় ভাই ওমর ফারুকের সর্বশেষ কথা হয়। তিনি জানান, সোমালি জলদস্যুরা খাবার শুধু খাচ্ছে না। তারা প্রতিবেলায় খাবার নিয়ে সেগুলো আবার নষ্ট করছে। প্রতিবেলায় গড়ে একশো জনের খাবার নষ্ট হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে খুব শিগগিরই জাহাজে খাদ্য ও পানি সংকট দেখা দিবে।

জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা শাহানুর বেগম বলেন, ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার দেখার পর থেকে ওরা বেপরোয়া হয়ে উঠেছে বলে আমরা জেনেছি। আমাদের সাথে শেষ যখন কথা হয়েছে তখন আমার ছেলে আমাকে বলেছে দিকে ওরা গায়ে হাত না দিলেও অনেক দুর্ব্যবহার করা শুরু করেছে। বিশেষ করে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার টহল দেখার পর থেকে জলদস্যুদের আচরণে পরির্বতন হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কোন যুদ্ধ করে সন্তান ফেরত চাই না। এমনিতেই টহলের হেলিকপ্টার দেখার পর থেকে দস্যুরা জিম্মিদের সাথে খারাপ ব্যবহার করছে। আমরা চাই মুক্তিপণের মাধ্যমে ওদের ফেরত আনা হোক। অভিযান চললে আমরা আর আমাদের সন্তানদের জীবিত ফেরত পাবো না। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই।

এই বিষয়ে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, আমরা জলদস্যুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। অভিযান নয়, আমরা শান্তিপূর্ণ যে কোন উপায়ে অক্ষত অবস্থায় নাগরিকদের ফেরত আনতে চাই।

Tags: এমভি আবদুল্লাহবাংলাদেশি নাবিকসোমালি জলদস্যু
Previous Post

সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধুর

Next Post

লালমনিরহাটে স্ট্রবেরি চাষে তরুণের সাফল্য

Next Post
লালমনিরহাটে স্ট্রবেরি চাষের সুন্দর ক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটে স্ট্রবেরি চাষে তরুণের সাফল্য

বাংলাদেশ ক্রিকেটার পাথিরানা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের শুরুতে থাকছেন না পাথিরানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT